ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালী-মিরসরাইয়ের আগুনের ভিডিও ও এআই ছবি নড়াইলের ঘটনা বলে প্রচার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

দাবি ১: নড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারির ভিডিও

প্রচারিত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ‘নড়াইল_ট্রাজেডি শুধু জীবনটা নিয়ে বের হইতে পেরেছে তারা আর কিছু বের করতে পারেনি আগুনে সব পুড়ে গেছে। আর এদিকে পুলিশের আইজি বলছে এসব এআই দিয়ে এডিট করা।’ (লেখা ও বানান অপরিবর্তিত)

ভিডিওতে স্কুলের পোশাক পরা এক মেয়েকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, এক দিন পর তার পরীক্ষা, কিন্তু আগুনে বই-খাতা সব পুড়ে গেছে। এ সময় কোলে শিশু নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক নারী জানান, মেয়ের কোনো কাপড়চোপড়ই বের করতে পারেননি। পরার মতো কোনো জামাকাপড়ও নেই। এরপর কালো পোশাক পরা আরেক মেয়েকে বলতে শোনা যায়, ঘর থেকে কোনো কিছুই বের করা যায়নি। আগুনে সব পুড়ে গেছে।

ভিডিওতে তাঁদের বক্তব্যের সময় ‘Daily Sun’ লেখা একটি বুম দেখা যায়। এ সূত্র ধরে অনুসন্ধানে ডেইলি সানের ফেসবুক পেজে ‘কাল ফাইনাল পরীক্ষা, আজ সব পুড়ে ছাই’ ক্যাপশনে একটি ভিডিওপাওয়া যায়। গত ১৮ নভেম্বর শেয়ার করা ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

এ ছাড়া ‘সব পুড়ে ছাই হয়ে গেছে’: মহাখালীর সাততলা বস্তিতে আগুন’ শিরোনামেওএকই ঘটনার ভিডিও পাওয়া যায়।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে ‘মহাখালীর সাততলা বস্তির আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে’ শিরোনামেবিডিনিউজ টোয়েন্টিফোরের একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডে বেশ কিছু ঘর পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ১৮ নভেম্বর সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। অর্থাৎ, নড়াইলের দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার।

দাবি ২: নড়াইলে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগের দাবিতে প্রচারিত ভিডিও

১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনার সঙ্গে তুলনা করে নড়াইলে হিন্দু পরিবারগুলোর বাড়িঘরে আগুন দেওয়া ও তাঁদের পালিয়ে যাওয়ার দৃশ্য দাবিতে আরেকটি ভিডিওছড়িয়ে পড়েছে।

ভিডিওটির সঙ্গে যুক্ত ইংরেজি ক্যাপশনে বলা হয়েছে, ‘নড়াইল জ্বলছে, অথচ বিশ্ব নীরব। গত রাতে নড়াইলে ১৯৭১ সালের ২৫ মার্চের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বাড়িঘরে আগুন জ্বলছে, মা-বোনদের আর্তচিৎকার শোনা যাচ্ছে এবং শুধু হিন্দু হওয়ার কারণে পরিবারগুলোকে বাড়িঘর ছেড়ে পালাতে হচ্ছে।’ পোস্টে এ ঘটনাকে মানবতার লড়াই উল্লেখ করে #SaveBangladeshiHindus হ্যাশট্যাগে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া একটি স্থানের সামনে উৎসুক মানুষের ভিড়। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন ওই স্থানে ফায়ার সার্ভিসের সদস্যদেরও কাজ করতে দেখা যায়।

ভিডিওটির সূত্র ধরে অনুসন্ধানে ‘বাড়ি পুড়ে যাওয়ার পরে আসলো ফায়ার সার্ভিস,,, গাড়ির মধ্যে ও ছিলো পানি পুকুর থেকে লাইন নিয়ে পানি দিতেছে’ ক্যাপশনে‘Sobuj Officially’ নামের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পাওয়া যায়। চলতি বছরের ৮ সেপ্টেম্বর প্রকাশিত ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

এ ছাড়া ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ‘চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে ৪ বসতঘর পুড়ে ছাই’ শিরোনামেশেয়ার করা একটি ভিডিও প্রতিবেদনেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ধরে অনুসন্ধানে ‘সময়ের আলো’তেও এ বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি বসতঘর পুড়ে যায়। এতে চার পরিবারের আসবাবপত্র, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দাবি ৩: শত শত হিন্দু বাড়িতে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ছবি

ছবিতে লাল রঙের ব্লাউজ ও সাদা-লাল শাড়ি পরা এক নারীকে মাটিতে কান্নারত অবস্থায় দেখা যায়। তাঁর পেছনে কয়েকটি ঘরে আগুন ও চারপাশে কালো ধোঁয়া দেখা যায়।

প্রচারিত দাবির বিষয়ে অনুসন্ধানে ‘নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতিই নাই, বাড়ি ভাঙচুরের খবর মিথ্যা: পুলিশ’ শিরোনামে যমুনা টিভির একটি প্রতিবেদন পাওয়া যায়।

ওই প্রতিবেদনে বলা হয়, নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার। শনিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় বিএনপির দুই নেতা শাহীন শেখ ও সোহেল মোল্যা নিহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের জেরে ২১ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটে নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে ঘটনার সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া, একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুলের বিশ্লেষণেও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ইঙ্গিত পাওয়া যায়।

জনপ্রিয় টার্গেট

গাংনীতে পরীক্ষা চলাকালে শর্টসার্কিট থেকে শ্রেণিকক্ষে আগুন, অল্পের জন্য রক্ষা পেল শিশুরা

মহাখালী-মিরসরাইয়ের আগুনের ভিডিও ও এআই ছবি নড়াইলের ঘটনা বলে প্রচার

প্রকাশ: ০৬:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬