ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট ইয়াবা-আইস আসে তিন পথে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

• সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্ণ।

• মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ পথগুলো বন্ধ করার সুপারিশ সংসদীয় কমিটির।

ফাইল ছবি

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্ণ রুট। এসব পথে ইয়াবা, ক্রিস্টাল মেথ বা আইস, ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক দেশে ঢুকছে। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে দেশে মাদক প্রবেশে ঝুঁকিপূর্ণ এসব রুট চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া হয়েছে। প্রতিবেদনগুলোতে মাদকের প্রবেশ ঠেকাতে নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথাও তুলে ধরা হয়েছে। সংসদীয় কমিটি দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ এসব পথ বন্ধ ও বেষ্টনী (কর্ডন) করার সুপারিশ করেছে। কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এসব জানা গেছে।

জানতে চাইলে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকের রুট নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা জিরো টলারেন্সের কথা বলছি। যেসব এলাকা দিয়ে মাদক দেশে প্রবেশ করে, সেসব এলাকা সিল করতে হবে এবং এমনভাবে কর্ডন করতে হবে, যাতে মাদক প্রবেশ করতে না পারে।’

জাতীয় সংসদ ভবনে ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিজিবি, কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদক চোরাচালানের রুট ও প্রতিরোধে কার্যক্রম নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বিজিবির প্রতিবেদনে ২১ জেলাকে মাদক প্রবেশের পথ হিসেবে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এসব পথের মধ্যে রয়েছে ভারতের সঙ্গে দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও পূর্ব সীমান্তের বিভিন্ন এলাকা। মিয়ানমার সীমান্ত, নাফ নদী ও কক্সবাজার উপকূলও মাদক পাচারের ঝুঁকিপূর্ণ পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব পথ দিয়ে ইয়াবা, আইস, হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য মাদক প্রবেশ করে। অভ্যন্তরীণ রুটও চিহ্নিত করা হয়েছে।

বিজিবির প্রতিবেদনে সীমান্তের পাঁচটি অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার ঝুঁকিপূর্ণ পথ তুলে ধরা হয়েছে। দক্ষিণ-পশ্চিম সীমান্তে যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন পথ রয়েছে। উত্তর-পশ্চিম সীমান্তে রাজশাহী থেকে লালমনিরহাট পর্যন্ত এলাকার বিভিন্ন সীমান্তপথ; উত্তর-পূর্বে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্ত এলাকা এবং পূর্ব সীমান্তে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর বিভিন্ন পথ চিহ্নিত করা হয়েছে। এসব পথ দিয়ে ফেনসিডিল, হেরোইন, মদ, গাঁজা, আইস, কুশ, নেশাজাতীয় ট্যাবলেট, এস্কাফের মতো মাদক আসে।

দক্ষিণ-পূর্ব সীমান্তে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকা রয়েছে। বিশেষ করে টেকনাফ, শাহপরীর দ্বীপ, সাবরাং, নাফ নদী, হোয়াইক্যং, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি অঞ্চলের বিভিন্ন পথকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। এসব এলাকা ইয়াবা ও আইস পাচারে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে বিজিবি।

বিজিবির প্রতিবেদনে মাদক পাচার ঠেকাতে নেওয়া ব্যবস্থার কথাও তুলে ধরা হয়েছে। বিজিবি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়, স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট, নিয়মিত অভিযান ও টহল জোরদার, সীমান্তের সড়কে বিশেষ চেকপোস্ট এবং প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে তল্লাশির কথা জানিয়েছে। সীমান্ত এলাকার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণকে যুক্ত করে সচেতনতা এবং বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথাও রয়েছে প্রতিবেদনে।

কোস্ট গার্ডের প্রতিবেদনে উপকূলীয় ও সামুদ্রিক এলাকায় নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারির কথা বলা হয়েছে। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজারের টেকনাফ, নাফ নদী, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনসংলগ্ন জলসীমা দিয়ে ইয়াবা ও আইস প্রবেশ করে। টেকনাফ থেকে বরিশাল, পটুয়াখালী, ভোলা হয়ে দক্ষিণাঞ্চলে মাদক যায়। সাতক্ষীরা অঞ্চলে খোলপেটুয়া ও সুন্দরবনের অভ্যন্তরীণ নদীপথ ব্যবহার করে ফেনসিডিল ও গাঁজা আসে। সুন্দরবনের নদী ও খালগুলো মাদক পাচারে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় মাছ ধরার ট্রলার এবং অন্যান্য নৌযান ব্যবহার করে মাদক পরিবহন করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজার ও কুড়িগ্রাম আইস প্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ। ১৪ জেলা হয়ে গাঁজা এবং ১৬টি জেলা ফেনসিডিল পাচারের জন্য ঝুঁকিপূর্ণ। অধিদপ্তরের উপস্থাপনায় দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক প্রবেশের পথ এবং দেশের ভেতরে মাদক পরিবহনের রুটের একটি মানচিত্রও রয়েছে। সেখানে স্থলপথের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, বাস, নৌযান ও অন্যান্য বাহনের মাধ্যমে মাদক পরিবহনের পথ দেখানো হয়েছে।

তিন সংস্থার প্রতিবেদনে মাদক উদ্ধার ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি প্রতিবেশী দেশের কোন কোন অঞ্চল দিয়ে মাদক বাংলাদেশে প্রবেশ করে, তা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের মংডু, নাইখোংদিয়া, সিতারাগোলা, সিত্তে ও আল লে থান খেয় অঞ্চল দিয়ে ইয়াবা ঢোকে। ভারতের আসামের ধুবড়ি ও করিমগঞ্জ, পশ্চিমবঙ্গের কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর এবং ত্রিপুরার আগরতলা-সংলগ্ন সীমান্ত দিয়ে গাঁজা আসে। বেশির ভাগ হেরোইন আসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ দিয়ে। টেকনাফ দিয়ে হেরোইন চোরাচালানও বেড়েছে। এ ছাড়া টাপেন্টাডলের অধিকাংশই পশ্চিমবঙ্গের নদীয়া ও দক্ষিণ দিনাজপুর দিয়ে দেশে আসে।

তিন সংস্থার প্রতিবেদনে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সীমান্ত, উপকূল ও অভ্যন্তরীণ পরিবহনপথে নজরদারি আরও কার্যকর করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মাদক পাচার প্রতিরোধে শুধু সীমান্তে অভিযান নয়, সীমান্ত পেরিয়ে দেশের ভেতরে মাদক পরিবহনের পথগুলোতেও নজরদারি ও সমন্বিত ব্যবস্থা জরুরি।

সংসদীয় কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুট চিহ্নিত করার বিষয়টি পর্যালোচনা করা হয়। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি ও অভিযান জোরদার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্যবস্থা নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘আমরা বলেছি, আগামী মার্চ মাসের মধ্যে মাদককে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে।’

মারা গেছেন প্রবীণ সাংবাদিক মঞ্জুরুল হক

মারা গেছেন প্রবীণ সাংবাদিক মঞ্জুরুল হক

প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও লেখক মঞ্জুরুল হক মারা গেছেন। আজ রোববার জাপানের টোকিওতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেছেন, ‘দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন।’

জনপ্রিয় টার্গেট

সরকারের অর্থ ব্যবস্থাপনা: আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ

সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট ইয়াবা-আইস আসে তিন পথে

প্রকাশ: ০৩:০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬