গোসলের আগে ত্বক ও চুলে: চুল ধোয়ার অন্তত এক ঘণ্টা আগে বা আগের রাতে চুলের মাঝখান থেকে আগা পর্যন্ত সামান্য নারকেল তেল লাগালে চুলের প্রোটিন ক্ষয় কমে।
পাশাপাশি অতিরিক্ত পানি শুষে চুল ফুলে ওঠার প্রবণতা রোধ হয়। তেল দেওয়ার পরে চাইলে গরম তোয়ালে জড়িয়ে রাখতে পারেন। শীতে গোসলের আগে গায়ে তেল মাখতে চাইলে অলিভ অয়েল বা ক্যারিয়ার অয়েলে মিশিয়ে ত্বকে ম্যাসাজ করতে পারেন। এতে গোসলের সময় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা খুব বেশি নষ্ট হয় না।
গোসলের পরে ত্বক ও চুলে: গোসল সেরে তোয়ালে দিয়ে হালকা মুছে, ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় ১ থেকে ৩ মিনিটের মধ্যে তেল মাখুন। এতে আর্দ্রতা ভেতরে আটকে থাকে। শীতে ত্বক নরম রাখতে নারকেল তেল বা বডি অয়েল ভালো কাজ করে, তবে মুখ, বুক বা পিঠের মতো ব্রণপ্রবণ জায়গায় নারকেল তেল এড়িয়ে চলুন। ভারী বা চটচটে ভাব না চাইলে সানফ্লাওয়ার, গ্রেপসিড, রোজহিপ বা অ্যাভোকাডোর মতো হালকা (ড্রাই) তেল ব্যবহার করতে পারেন। আর গোসলের পর ভেজা চুলে কয়েক ফোঁটা অ্যাভোকাডো বা ড্রাই অয়েল লাগিয়ে আঁচড়ালে চুলের জট ও রুক্ষতা কমে।

দৈনিক টার্গেট 

























