ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ যেসব এলাকায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে আছে ঢাকা। সংস্থাটির সকাল ৭টা থেকে ৮টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৫৫, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা খুব অস্বাস্থ্যকর থেকে অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ২১৩, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

র‍্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে— গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বাড্ডার প্রগতি সরণি, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বারিধারা পার্ক রোড, গুলশান লেক পার্ক ও বারিধারা লেকসাইড।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর (২৭২, খুব অস্বাস্থ্যকর), ভারতের দিল্লি (২০৬, খুব অস্বাস্থ্যকর), ভারতের মুম্বাই (১৭৪, সবার জন্য অস্বাস্থ্যকর), ভিয়েতনামের হ্যানয় (১৭৪, সবার জন্য অস্বাস্থ্যকর) ও পাকিস্তানের করাচি (১৬৬, সবার জন্য অস্বাস্থ্যকর)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

অত্যন্ত সংবেদনশীল গোষ্ঠী: শিশু, বয়স্ক, হৃদ্‌রোগ বা শ্বাসকষ্টের রোগীরা সব ধরনের ঘরের বাইরে না যাওয়াই ভালো।

সাধারণ সুস্থ ব্যক্তি: তাদের উচিত বাইরে কাটানো সময় সীমিত করা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।

যদি বাইরে বের হতে হয়, তবে অবশ্যই দূষণ রোধে কার্যকর মাস্ক ব্যবহার করুন।

ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন এবং দূষিত বাতাস প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা বন্ধ রাখুন।

জীবাশ্ম জ্বালানি নিয়ে একমত হতে না পেরে ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলন

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১) কোনো সর্বসম্মত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। চূড়ান্ত খসড়া প্রস্তাবে জীবাশ্ম জ্বালানির (কয়লা, তেল ও গ্যাস) ব্যবহার কমানোর বিষয়ে সুস্পষ্ট কোনো উল্লেখ না থাকা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি না থাকায় ইউরোপীয় ইউনিয়ন…

সপ্তাহের শুরুতে বৃষ্টির আভাস, মঙ্গলবার থেকে বদলাবে আবহাওয়া

সপ্তাহের শুরুতে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী ৫ দিন তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ে যা বলছে আবহাওয়া অফিস

পূর্বাভাসে বলা হয়, প্রথম দিন শনিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও

জনপ্রিয় টার্গেট

ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ যেসব এলাকায়

প্রকাশ: ০৯:৩৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬