• দীর্ঘদিন ধরে চাঁদাবাজি হলেও দল বা সংগঠন কোনো ব্যবস্থা নেয়নি।
বড়াইগ্রাম: ছাগলের হাটে চাঁদাবাজি শ্রমিক দল নেতার
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০২:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- ১৩ বার পঠিত হয়েছে
নাটোরের বড়াইগ্রামে পরিবহন শ্রমিক সংগঠনের নামে ছাগলের হাট থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে পৌর শ্রমিক দলের নেতার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই চাঁদা আদায় হলেও এ ব্যাপারে দল বা সংগঠন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশও কিছু জানে না বলে দাবি করেছে।
অভিযুক্ত ব্যক্তির নাম মাসুদ রানা। তিনি নাটোর ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের লক্ষ্মীকোল শাখার সাধারণ সম্পাদক এবং বড়াইগ্রাম পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল আলী জানান, ট্রাকে মাল বোঝাই করার পর সংগঠনের চালান দিয়ে ৩০০ টাকা নেওয়ার নিয়ম রয়েছে। এর বাইরে কোনো টাকা তোলার নিয়ম নেই।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রাজ্জাক মোড় ও থানা মোড় এলাকায় প্রতিদিন ৪০০-৫০০ ছাগল বেচাকেনা হয়। ব্যবসায়ীরা ছাগলগুলো কিনে ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠান। অভিযোগ, ‘নাটোর ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন’-এর নাম ব্যবহার করে ট্রাকের ছাগলপ্রতি ৪ টাকা করে চাঁদা আদায় করা হয়। এই চাঁদার কোনো রসিদ দেওয়া হয় না। এর মধ্যে রাজ্জাক মোড়ে সাখাওয়াত হোসেন এবং থানা মোড়ে আব্দুস সালাম নামের দুই ব্যক্তি চাঁদার টাকা তুলে মাসুদ রানাকে দেন।
এর বাইরেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে মাসুদ রানার বিরুদ্ধে। স্থানীয় এক ট্রাকচালক বলেন, ‘আমার একটি গাড়ি আছে। প্রতি মাসে মাসুদ রানাকে ১ হাজার টাকা দিতে হয়। কোনো অনুষ্ঠান থাকলে আরও বেশি টাকা দিতে হয়।’
ছাগল ব্যবসায়ী সমিতির নেতা রমজান আলী জানান, হাটে মাসুদ রানার নামে ছাগলপ্রতি ৪ টাকা করে নেওয়া হয়।
সংগঠনের লক্ষ্মীকোল শাখার সভাপতি আনছার আলী বলেন, ‘আমাদের সংগঠনের নামে এভাবে কোনো টাকা তোলা হয় না। মাসুদ
রানা টাকা তুলছেন বলে আমরা জেনেছি। বিষয়টি আমি জেলা কমিটিকে জানিয়েছি, দেখি তারা কী ব্যবস্থা নেয়।’
অভিযোগের বিষয়ে মাসুদ রানা বলেন, ‘চালানের মাধ্যমে তুললে অনেক টাকা হয়। তাই রসিদ ছাড়াই টাকা তোলা হয়। রসিদ চাইলে অবশ্যই দেওয়া হবে।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নাটোরে ভেজাল ধান-গমের বীজ প্যাকেটজাতের দায়ে জরিমানা
নাটোরের নলডাঙ্গায় ভেজাল ধান ও গমের বীজ প্যাকেটজাত ও মজুদ করার দায়ে রবিউল বীজ ভান্ডারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের একটি ধান ভাঙানোর মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নাটোরে ধানখেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার
নাটোরের বড়াইগ্রামে ধানখেত থেকে হৃদয় আলী (২১) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়।

নাটোরে কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা
নাটোরের লালপুরে এক কৃষকের পুকুরপাড়ের দেড় শতাধিক কলাগাছ কেটে ও ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কৃষক মো. সজিব আলীর (৩২) প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।






















