ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে নারকেল তেল দিয়েই ত্বকের ময়শ্চার লক করবেন যেভাবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন-ই। এটি ত্বকের ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা ত্বকের ভেতরের পানি বা আর্দ্রতাকে বাষ্পীভূত হয়ে বাইরে বেরিয়ে যেতে বাধা দেয়। এ ছাড়া এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ শীতকালীন ত্বকের সংক্রমণ ও চুলকানি রোধে সাহায্য করে।

নারকেল তেল থেকে সর্বোচ্চ উপকার পেতে এটি শুষ্ক ত্বকে না মেখে গোসলের পরপরই ব্যবহার করুন। তোয়ালে দিয়ে শরীর হালকাভাবে মুছে নিন, যেন ত্বক সামান্য ভেজা থাকে। এই অবস্থায় হাতে সামান্য নারকেল তেল নিয়ে পুরো শরীরে ভালোভাবে ম্যাসাজ করুন। ভেজা ত্বকে তেল লাগালে তা পানির অণুগুলোকে ত্বকের ভেতরে আটকে ফেলে, ফলে সারা দিন ত্বক আর্দ্র থাকে।

যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তারা সরাসরি তেলের পরিবর্তে একটি ঘরোয়া ময়শ্চারাইজার তৈরি করে নিতে পারেন। ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ চা–চামচ গ্লিসারিন এবং ১ টেবিল চামচ গোলাপজল ভালোভাবে মিশিয়ে নিন। গ্লিসারিন বাতাস থেকে আর্দ্রতা টেনে নেয় আর নারকেল তেল সেই আর্দ্রতা ত্বকে লক করে রাখে।

রাতের বেলা আমাদের ত্বকের কোষগুলো নিজেকে মেরামত করে। তাই ঘুমাতে যাওয়ার আগে মুখ ও হাত-পা ভালোভাবে পরিষ্কার করে সামান্য নারকেল তেল হালকা গরম করে ম্যাসাজ করুন। এটি সারা রাত ত্বকের গভীরে পুষ্টি জোগাবে এবং সকালে ঘুম থেকে ওঠার পর ত্বক থাকবে একদম নরম ও মসৃণ।

অনেকেরই সরাসরি নারকেল তেল মাখলে ত্বক বেশি তেলতেলে মনে হয়। সে ক্ষেত্রে সমপরিমাণ খাঁটি অ্যালোভেরা জেল ও নারকেল তেল একসঙ্গে ফেটিয়ে ক্রিমের মতো তৈরি করে নিন। এটি ত্বকে খুব সহজেই মিশে যায়, কোনো চিটচিটে ভাব থাকে না এবং ত্বকের আর্দ্রতা দীর্ঘক্ষণ ধরে রাখে।

শীতে শরীরের যে অংশগুলো সবচেয়ে বেশি ফাটে, তা হলো ঠোঁট, কনুই এবং পায়ের গোড়ালি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে লিপবামের বদলে এক ফোঁটা নারকেল তেল লাগান। পায়ের গোড়ালিতে নারকেল তেলের সঙ্গে সামান্য ভ্যাসলিন মিশিয়ে লাগিয়ে মোজা পরে ঘুমালে ফাটা গোড়ালি দ্রুত সেরে ওঠে।

ত্বকের যত্নে সব সময় রাসায়নিকমুক্ত বা এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল ব্যবহার করার চেষ্টা করুন।

যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা মুখে ব্রণের প্রবণতা রয়েছে, তাঁরা সরাসরি মুখে নারকেল তেল ব্যবহার করবেন না। কারণ, এটি ত্বকের লোমকূপ বন্ধ করে ব্রণ বাড়িয়ে দিতে পারে। তবে তাঁরা হাত, পা ও শরীরের অন্যান্য অংশে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

সঠিক নিয়ম মেনে নারকেল তেল ব্যবহার করলে শীতে আলাদা করে দামি কোনো প্রসাধনীর প্রয়োজন পড়বে না। প্রকৃতির এই সহজলভ্য উপাদানটিই আপনার ত্বককে রাখবে সুস্থ, কোমল ও প্রাণবন্ত।

ঝলমলে চুল ও পরিচ্ছন্ন স্ক্যাল্পের জন্য চুল ধোওয়ার কোরিয়ান রহস্য

আমাদের প্রতিদিনের সৌন্দর্যচর্চায় মুখের ত্বকের যত্ন নিয়ে যতটা গভীর আলোচনা ও উৎসাহ দেখা যায়, মাথার ত্বক বা স্ক্যাল্পের ক্ষেত্রে কিন্তু ততটা মনোযোগ দেওয়া হয় না। অথচ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ‘কে-বিউটি’ বা কোরিয়ান রূপচর্চা দর্শনের মূল কথাই হলো—সুন্দর, ঘন ও স্বাভাবিকভাবে ঝলমলে চুলের আসল রহস্য লুকিয়ে আছে

ওজন কমানোর ওষুধে কমছে কসমেটিক সার্জারির চাহিদা

ওজন কমানোর ওষুধের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় বিশ্বজুড়ে কসমেটিক সার্জারির বাজারে পরিবর্তন আসছে। অস্ত্রোপচার ছাড়াই ওজন কমানোর সুযোগ তৈরি হওয়ায় লিপোসাকশনসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধক চিকিৎসার চাহিদা কমছে।

জনপ্রিয় টার্গেট

আনোয়ারায় ট্রাক মালিক সমিতির কার্যালয় উদ্বোধন ঘিরে সংঘর্ষ, আহত ১০

শীতে নারকেল তেল দিয়েই ত্বকের ময়শ্চার লক করবেন যেভাবে

প্রকাশ: ১১:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬