ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে—সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে যদি আসতে চান—তা নিয়ে শেখ হাসিনার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। আমি আবারও বলছি, এই কথাগুলো আমরা কনফার্ম করতে চাই—হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে নয়। এই আলোচনা আমাদের সঙ্গে ইন্ডিয়ার।’

শেখ হাসিনাকে দণ্ডিত অপরাধী উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল, তাঁর সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারতে) ওখানে আছেন। তিনি শুধু অভিযুক্ত (অ্যাকিউজড) নন, বরং কনভিক্টেড (দণ্ডপ্রাপ্ত)। তার ওপর বিচার প্রক্রিয়া শেষ হয়ে তিনি দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। ওনার বিরুদ্ধে এটি কোনো প্রাথমিক অভিযোগ না। সুতরাং, শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন, নাকি হেঁটে বাংলাদেশে আসবেন—কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে হবে।’

নিজের দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার বক্তব্যকে ‘রাজনৈতিক ধোঁয়াশা’ আখ্যা দিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা মাঝখান থেকে দেখানোর চেষ্টা করছেন যে তিনি আসলে অনেক কিছু, তাঁর সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে। যেটা আমরা আগেও বলেছি—ইটস আ ব্লাফ টু দ্য পলিটিক্যাল পিপল। তাঁর যারা দল আছে, দলের লোকজন আছে, তাদের তিনি এভাবেই দেখাতে চাইছেন।’

ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের আপত্তিকর বক্তব্য ও বাংলাদেশের প্রতিক্রিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ অফিশিয়ালি এটার কোনো প্রতিবাদ জানিয়েছে কি না, তা আমার জানা নেই। তবে আমি আগেও বলেছি, (ভারতীয়) মিডিয়া (গণমাধ্যম) তো না হয় এক ধরনের স্বাধীন (ইনডিপেনডেন্ট) বিষয়, কিন্তু যখন সরকারে থাকা মানুষজন এই ধরনের বক্তব্য দেয়, সেটা আমাদেরও নজরে এসেছে। আমরা প্রত্যাশা (এক্সপেক্ট) করব, তাদের জায়গা থেকে এই ধরনের বক্তব্য দেওয়া থেকে তারা বিরত থাকবেন।’

দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘প্রায়ই আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এই কথাটা ওই দিক থেকেও সত্য। আমরা যেমন পাল্টাতে পারি না, তারাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের ইতিবাচকভাবে সম্পৃক্ত (পজেটিভলি এনগেজ) হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। এ ধরনের মন্তব্য সম্পর্ককে চাপে ফেলার সম্ভাবনা তৈরি করে।’

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ইউএনডিপির সঙ্গে চুক্তি স্বাক্ষর, কমবে বিরোধ-মামলা

এই মেগা উদ্যোগের মূল লক্ষ্য হলো ভূমি সংক্রান্ত তথ্যের শতভাগ নির্ভুল নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজলভ্য করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা দূর করা এবং সাধারণ মানুষের ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা।

দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

সাপের কামড়ের চিকিৎসা উন্নত করা, দেশে অ্যান্টিভেনম উৎপাদন এবং সাপের কামড়ে মৃত্যু কমানোর লক্ষ্যে প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

জনপ্রিয় টার্গেট

ইউরোপের যুদ্ধ কি ভূমধ্যসাগরেও টেনে আনতে চাইছে ইউক্রেন

শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে—সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

প্রকাশ: ১২:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬