ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

উপকূলীয় দ্বীপ জেলা ভোলার প্রায় ২০ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সদর হাসপাতালটিতে দ্রুত পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে প্রায় এক মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন নয়ন। তিনি ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসিন্দা। তাঁর দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন আরও কয়েকজন যুবক।

তাঁরা হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান (২৭), কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব (২৬) এবং নাজিউর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তানজিল শরীফ। তাঁদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

নয়ন খান জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। তবে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ-সিসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি। এরপর বন্ধ থাকা আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

নয়ন আরও জানান, একই দাবিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তিনি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি তাঁর কর্মসূচির কারণ জানতেও কেউ আগ্রহ দেখাননি। এ অবস্থায় দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন তিনি।

নয়নের চার দফা দাবি হলো—হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু, চিকিৎসকসংকট নিরসন করে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নার্সসংকট দূর করা এবং গর্ভবতী মায়েদের জন্য পর্যাপ্ত প্রসূতিসেবা নিশ্চিত করা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নয়ন খান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আরাফাতুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আইসিইউ সেবা চালু না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায়ই বরিশাল ও ঢাকায় পাঠাতে হচ্ছে। ডেঙ্গু, হৃদ্‌রোগ, স্ট্রোক ও শ্বাসকষ্টে আক্রান্ত জটিল রোগীদের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, আইসিইউ চালু করতে দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং তাঁদের সহযোগিতার জন্য পর্যাপ্ত জনবল প্রয়োজন। কিন্তু হাসপাতালে প্রয়োজনীয় জনবল নেই। আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে নয়ন খান প্রায় এক মাস ধরে হাসপাতালের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে ছয়টি আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়। ছয় শয্যার এ ইউনিটে আধুনিক যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সহায়ক জনবলের অভাবে এখনো তা চালু করা সম্ভব হয়নি।

ভূমিহীনদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

ভোলার চরফ্যাশনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ঢালে সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন ২৬টি ভূমিহীন পরিবার। তবে ওই জমি নিজের নামে বন্দোবস্ত নেওয়া হয়েছে দাবি করে পরিবারগুলোর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক খন্দকার রেজাউল করিমের বিরুদ্ধে।

ভোলা-চরফ্যাশন: সড়কে গাড়ি আটকে চাঁদাবাজি

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন পৌরসভার উত্তর বাসস্ট্যান্ডের পাশে একটি গাছের নিচে বেঞ্চ পেতে দলবদ্ধভাবে বসে আছেন কয়েক যুবক। হাতে রয়েছে লাঠি এবং কয়েক রকমের রসিদ ও কলম। সড়কটি দিয়ে চলাচল করা ব্যাটারি, ইঞ্জিন ও সিএনজিচালিত অটোরিকশা, নসিমন, মাইক্রোবাসসহ ছোট ছোট মালবাহী যানবাহন দেখলেই

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু তোলায় আটক ৫ জনের জরিমানা, মুচলেকায় ছাড়া

ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি খননযন্ত্র (ড্রেজার) ও বালু পরিবহনে ব্যবহৃত দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দেড় লাখ টাকা জরিমানা করেন এবং মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

মিরপুরে অস্ত্র-গুলি-ইয়াবাসহ ফোর স্টার গ্রুপের ছয় সদস্য গ্রেপ্তার: এসআরবি

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

প্রকাশ: ০২:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬