ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘এই বেতনে সংসার চলবে’ প্রশ্ন গার্মেন্টস শ্রমিকদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীপুর পৌর শহরের আনসার রোডের মাথায় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তামান্নার। তিনি শ্রীপুরের মেঘনা গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। নেত্রকোনার বাসিন্দা তামান্না শ্রীপুর পৌর শহরে একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে থাকেন।

স্বামী ছেড়ে যাওয়ার পর দুই ছেলে, এক মেয়ে ও গ্রামের বাড়িতে থাকা অসুস্থ মায়ের ভরণপোষণের একমাত্র দায়িত্ব তামান্নার কাঁধে। হতাশ কণ্ঠে তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ, দুমুঠো ডাল-ভাতেই চলে। কিন্তু বর্তমান বাজারে ১৭ হাজার টাকা দিয়ে কী হয়? চারজনের সংসার আর অসুস্থ মা— সবাই আমার দিকে চেয়ে থাকে।’

একই কারখানার অপর শ্রমিক শরিফা আক্তার বলেন, ‘এই বেতন আমরা কেন মানব? সকালে কারখানায় এসে জানতে পারলাম তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, কারখানা খোলার পর বিষয়টি দেখবেন।’

শ্রমিক জহুরা আক্তার বলেন, ‘বর্তমান সময়ে ১৭ হাজার কোনো টাকা না। শ্রমিকদের পক্ষ থেকে ২২ হাজার টাকা চাওয়া হয়েছিল, মালিকপক্ষ তাও মানেনি। আমরা তো সড়ক অবরোধ বা আন্দোলন করতে চাই না, শুধু পরিশ্রমের ন্যায্য মজুরি চাই।’

উল্লেখ্য, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত এক মাস ধরে আন্দোলন করছিলেন পোশাক শ্রমিকেরা। আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার পোশাকশিল্পের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। দীর্ঘ আলোচনা ও ভোটাভুটির পর আজ বুধবার ভোরে বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

মারধরে নিহতের গুজব: থানায় গিয়ে নারী পোশাকশ্রমিক বললেন—‘বেঁচে আছি’

গাজীপুরের ভোগড়া এলাকায় ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের এক গর্ভবতী নারী শ্রমিক নিহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়ার পর গতকাল মঙ্গলবার কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিক ও স্থানীয় লোকজন। তবে ওই নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি নিজেই গাছা থানায় গিয়ে জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং সুস্থ রয়েছেন…

১৮ বছর ধরে কারাগার থেকে কারাগারে, মুক্তি মেলে না বাদলের

ভারতে তাজমহল দেখতে গিয়ে দিল্লির একটি হত্যা মামলায় নামের মিলের কারণে দণ্ডিত হওয়ার অভিযোগে প্রায় ১৮ বছর কারাবন্দী থাকা বাদল ফরাজী প্যারোলে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

গাজীপুরে পোশাকশ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৭০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা। জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।

জনপ্রিয় টার্গেট

১১৫ দিনে ফিফা সভাপতির দেড় লাখ কিলোমিটার বিমানভ্রমণের রহস্য কী

‘এই বেতনে সংসার চলবে’ প্রশ্ন গার্মেন্টস শ্রমিকদের

প্রকাশ: ১২:০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬