ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধুনটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

নিহত উজ্জ্বল সরকার (২৩) ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে। নিহত শিখর হাওলাদার (২৩) ধুনট সদর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের সুদেব হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বল সরকার তাঁর বন্ধু শিখর হাওলাদারকে নিয়ে চৌবাড়িয়া গ্রাম থেকে মোটরসাইকেলে ধুনট উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। একই সময় ধুনট শহর থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক শেরপুর উপজেলা শহরের দিকে আসছিল। মাঠপাড়া গ্রামের কাছে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল সরকার নিহত হন।

স্থানীয় লোকজন গুরুতর আহত শিখর হাওলাদারকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধুনট থানার পুলিশ উজ্জ্বল সরকার ও শিখর হাওলাদারের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অজ্ঞাতনামা ট্রাক ও চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সিঁধ কেটে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট

বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে আমিজা খাতুন (৪৬) নামের এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিজ ঘরের বিছানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ…

বগুড়ার সোনাতলা: ভাষাসৈনিকের জমি দখলের চেষ্টা যুবদল নেতার

বগুড়ার সোনাতলায় ভাষাসৈনিক মঈদুল হাসান তরফদারের প্রায় দুই একর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ও তাঁর কৃষক দল নেতা বাবার বিরুদ্ধে। আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকার পরও জমির গাছ কেটে নেওয়া এবং স্থাপনা নির্মাণের জন্য ইট-বালু ফেলা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দিয়েও মেলেনি সুফল।

বগুড়ায় মহিলা আ.লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইন।

জনপ্রিয় টার্গেট

ইউপিতে ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন

ধুনটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত

প্রকাশ: ০৪:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬