ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্রাজিল যত বিশ্বকাপে খেলেছে, তার চেয়ে বেশি ম্যাচ হেরেছ তোমরা’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

২০২২ ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই বিদায়ঘণ্টা বেজে যায় ব্রাজিলের। ব্যর্থতার দায় মাথায় নিয়ে প্রধান কোচের পদ থেকে তিতে পদত্যাগ করেছিলেন। এরপর গত চার বছরে চার কোচ দেখেছে সেলেসাওরা। র‍্যামন মেনেজেস, ফার্নান্দো দিনিস, দরিভাল জুনিয়রের পর গত বছরের মে মাসে আসেন কার্লো আনচেলত্তি। তবে নতুন কোচ আসার পরও অবস্থা বদলায়নি। ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে আসা নরওয়ের কাছে হেরে শেষ ষোলোতেই বিদায় হয়ে যায় ব্রাজিলের।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর থেকেই আনচেলত্তিকে নিয়ে নিয়মিতই সমালোচনা করছেন রোমারিও। সম্প্রতি পেপ গার্দিওলার সঙ্গে আলোচনায় আনচেলত্তিকে নিয়ে কড়া সমালোচনা করেছেন রোমারিও। ১৯৯৪ বিশ্বকাপজয়ী ফুটবলারকে গার্দিওলা বলেন, ‘ব্রাজিল কতগুলো বিশ্বকাপে খেলেছে? অসংখ্য! তোমরা যতবার জিতেছ, তার চেয়ে অনেক বেশি বার হেরেছ।’

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর পাঁচ ম্যাচ খেলেছে ব্রাজিল। জিতেছে তিন ম্যাচ, একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। যার মধ্যে সিঙ্গাপুরের বিপক্ষে ৭-০ গোলে জিতেছে ব্রাজিল। ভিনি করেছেন হ্যাটট্রিক। তবে এতটুকু দেখে পুরোটা বোঝার উপায় নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে একবার শেষ মুহূর্তে গোল করে ড্র করেছে ব্রাজিল। এমনকি জাপানের কাছে অতিরিক্ত সময়ে গোল হজমের ঘটনাও রয়েছে।

ব্রাজিল যে জিততে পারছে না, তাতে বিরক্ত নন রোমারিও। বরং সেলেসাওরা যেভাবে খেলছে, তাতে তিনি বিরক্ত। তাঁর হতাশার কারণ বুঝতে পারছেন গার্দিওলা। সাবেক ম্যান সিটি কোচ বলেন, ‘ব্রাজিলিয়ান খেলোয়াড়দের কোচিং করিয়েছি। তাদের প্রত্যেকেই বলে, এখানে চাপ অন্য যেকোনো জায়গার চেয়ে বেশি। কাজটা সত্যিই অনেক কঠিন।’

২০২৫ থেকে এখন পর্যন্ত আনচেলত্তির অধীনে ২২ ম্যাচ খেলেছে ব্রাজিল। জিতেছে ১৩ ম্যাচ। ড্র করেছে চার ম্যাচ এবং পাঁচ ম্যাচ হেরেছে। তবে পরিসংখ্যান যে সব সময় আসল চিত্র তুলে ধরে না, সেটা তো যাঁরা ম্যাচ দেখেছেন, নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা। রক্ষণ-মাঝমাঠ ভেদ করে প্রতিপক্ষ দলের ফুটবলাররা গোলের পর গোল করেন। এমনকি ব্রাজিলের আক্রমণভাগও তেমন শক্তিশালী নয়। রাফিনিয়া বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেললেও ব্রাজিলের জার্সিতে নিজেকে তিনি হারিয়ে খোঁজেন।

গার্দিওলার মতে আনচেলত্তি আরেকটু সময় পেলে নিজেকে গুছিয়ে উঠতে পারবেন। ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলারকে গার্দিওলা বলেন, ‘তিনি নতুন একটি দেশ ও নতুন সংস্কৃতিতে এসেছেন। আর এক্ষেত্রে কখনো কখনো একটু বেশি সময় দেওয়ার প্রয়োজন হয়। তোমরা জানো, একটি জাতীয় দলকে অনুশীলন করাতে পর্যাপ্ত সময় পাওয়া যায় না। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি রয়েছে। আর ব্রাজিল এখন পর্যন্ত অনুষ্ঠিত ২৩ বিশ্বকাপের প্রত্যেকটিতেই ছিল।

মেসির স্কুলের মার্কশিট ফাঁস, কোন বিষয়ে কত পেয়েছিলেন

আলোচনাটা লিওনেল মেসি বলেই এত হচ্ছে। বলা হচ্ছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মেসির নম্বরপত্রের কথা। সপ্তম শ্রেণির নম্বরপত্র ছড়িয়ে পড়ার পর ভক্ত-সমর্থকদের আগ্রহ অনেক বেশি এই ভেবে যে আর্জেন্টাইন তারকা ফুটবলার কত নম্বর পেয়েছিলেন।

৬ পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

পিটার বাটলার চিকিৎসার কারণে ইংল্যান্ডে ফিরে যাওয়ায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দলের হাল ধরেছেন ফরাসি কোচ এরিক মারে। গত ৯ নভেম্বর ঢাকায় পা রাখার পর থেকেই চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) প্রায় তিন সপ্তাহ নিবিড় ক্যাম্প পরিচালনা করেছেন তিনি। ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে

জনপ্রিয় টার্গেট

বেরোবিতে কর্মকর্তাকে মারধর, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি-সম্পাদকসহ বহিষ্কার ৪

‘ব্রাজিল যত বিশ্বকাপে খেলেছে, তার চেয়ে বেশি ম্যাচ হেরেছ তোমরা’

প্রকাশ: ০৬:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬