ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-আফগানিস্তানের আম্পায়ারের ওপর ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটাররা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

দোহায় গতকাল প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের ইনিংসের ৩৭তম ওভারে ঘটে রিংকুর আলোচিত আউট। সেই ওভারের প্রথম বলে ফার্নান্দো এলবিডব্লুর আবেদন করতেই মোরশেদ আঙুল তুলে দেন। যেহেতু ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) নেই এই টুর্নামেন্টে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। রিংকু যখন বেড়িয়ে যাচ্ছিলেন, তাঁকে বেশ ক্ষুদ্ধ দেখা গেছে। ড্রেসিংরুমে যাওয়ার সময় রিংকুকে আম্পায়ারের উদ্দেশ্যে কিছু একটা বলতেও দেখা গেছে। ভারতীয় বাঁহাতি ব্যাটার হয়তো বোঝাতে চেয়েছেন, বল তাঁর প্যাডে লাগার আগে ব্যাটের কানায় লেগেছে।

ডিআরএস না থাকায় গতকাল ভারতীয় ক্রিকেটাররা ক্ষুব্ধ হয়েছেন আম্পায়ারের আরও এক সিদ্ধান্তে। ২৫তম ওভারের প্রথম বলে লাসিথ ক্রুসপুল্লের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন শাহবাদ আহমেদ। তাঁর সতীর্থরাও সজোরে চিৎকার করেন। কিন্তু আফগানিস্তানের আম্পায়ার মাহমুদ খারোটি আউট দেননি। তিনি ইশারায় বুঝিয়ে দিয়েছেন, বল লেগস্টাম্প মিস করে বেরিয়ে যেতে পারে। বৈভব সূর্যবংশী হয়তো তখন আম্পায়ারকে বোঝাতে চেয়েছেন, এটা কীভাবে আউট হলো না? এমনকি তিলক ভার্মা, রিংকুরাও হতভম্ব হয়ে যান।

টস জিতে গতকাল আগে ব্যাটিং নিয়ে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করেছে। অধিনায়ক তিলক করেন ৫৩ রান। সর্বোচ্চ ৭৮ রান করেন অভিষেক শর্মা। ৬৩ বলের ইনিংসে ১১ চার ও ১ ছক্কা মেরেছেন। এবার সূর্যবংশী ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। জবাবে শ্রীলঙ্কা ৫১ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে। দুই ওপেনার ক্রুসপুল, সিনেথ জয়াবর্ধনের জোড়া সেঞ্চুরিতে ৪১.৩ ওভারেই ২ উইকেটে ৩১৮ রান করে ফেলে লঙ্কানরা।

৭০ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১০৫ রান করে ম্যাচসেরা হয়েছেন জয়াবর্ধনে। আরেক ওপেনার ক্রুসপুল ১০৭ বলে ১২ চার ও ৩ ছক্কায় করেন ১১৬ রান। আজ বাংলাদেশ ‘এ’-পাকিস্তান ‘এ’ ম্যাচের সেমিফাইনালের জয়ী দল ফাইনালে খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে। দোহায় পরশু হবে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল।

ভারত সিরিজের সময় প্রকাশ করা হবে অস্ট্রেলিয়ার কেলেঙ্কারির তদন্ত

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি আবার মাথাচড়া দিয়ে উঠেছে উসমান খাজার ‘সবর’ আত্মজীবনী প্রকাশের পর। শুধু অস্ট্রেলিয়াতেই নয়, পুরো ক্রিকেটবিশ্ব তোলপাড় হয়ে গেছে। ২০১৮ সালের সেই বল টেম্পারিংয়ের ঘটনা এবার তদন্ত তরা হবে। অংশগ্রহণকারীদের বক্তব্য প্রথমে গোপন করে পূর্ণ প্রতিবেদন দাখিলের পর প্রকাশ করা হবে।

টানা ১০ ম্যাচে জয়ের দেখা নেই, বাংলাদেশের হলোটা কী

খুব বেশি দিন আগের ঘটনা নয়। ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর নতুন দিনের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যে অস্ট্রেলিয়া গত ২৩ বছর বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি, সেই অজিদের তাদের ডেরায় হারিয়ে চমকে দেয় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদদের প্রশংসায় ভাসিয়েছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।

‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’

আড়াই দিনেই সেঞ্চুরিয়ান টেস্ট শেষ হয়ে যাওয়ায় দল পেয়েছে বাড়তি দুই দিন। টেস্ট জিতলে বাড়তি পাওয়া এই সময়টা হতো ঘুরে বেড়ানোর, আরাম-আয়াসে কাটানোর। কিন্তু বৃষ্টির পেটে প্রায় দুই সেশন চলে যাওয়ার পরও আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারের পর কী সেই বিলাসিতা দেখানোর সুযোগ আছে!

জনপ্রিয় টার্গেট

গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার

বাংলাদেশ-আফগানিস্তানের আম্পায়ারের ওপর ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটাররা

প্রকাশ: ১২:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬