নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ফুটপাত নিয়ন্ত্রণ, হকার পুনর্বাসন ও জোনভিত্তিক অটোরিকশা নিবন্ধন চালুর উদ্যোগের কথা জানিয়ে আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা চান প্রশাসক। তিনি বলেন, ‘ডিএনসিসির চারটি জোনে অটোরিকশা চলাচলের জন্য নিবন্ধন চালু করা হবে। পাশাপাশি জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
উৎসবমুখর আয়োজন, দৌড়ের উচ্ছ্বাস আর সুস্থ নগর গড়ার প্রত্যয় নিয়ে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা। ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের দেওয়া হয় ফিনিশার মেডেল। আর বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় ৯ লাখ ৩৫ হাজার টাকা প্রাইজমানি।
ডিএনসিসি থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। সেখানেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। আগামী ১ ডিসেম্বর বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক অ্যাভিনিউ-সংলগ্ন মাঠে আয়োজন করা হবে ফ্লাওয়ার শো ও গালা নাইটের। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত হবে ‘ফ্লাওয়ার শো’, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বর্ণাঢ্য ‘গালা নাইট’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

দৈনিক টার্গেট 























