ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার রাত ১০টার দিকে মৌচাক ইউটার্নে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

জানা গেছে, সিফাত নামক এক ব্যবসায়ীর মালিকানাধীন পুড়ে যাওয়া মেঘলা পরিবহনের বাসটি ভুলতা গাউছিয়া হতে কিছুসংখ্যক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। চলন্ত অবস্থায় মহাসড়কের ঢাকাগামী লেনের মৌচাক ইউটার্ন অংশে পৌঁছাতেই যাত্রীর ছদ্মবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দিয়ে বাস থেকে নেমে যান। আগুন মুহূর্তেই পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা দ্রুত নেমে নিজেদের রক্ষা করেছেন।

পরবর্তীতে পুলিশের উপস্থিততে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত বাসের হেলপার তানজিল জানান, ১০-১২ জন যাত্রীসহ ঢাকার পথে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন সড়ক থেকে দুজন যুবক বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসেন। এরপর তারা ইউটার্নের সামনে এসে গাড়ি থেকে নামতেই আগুন ধরে যায়। এরপর অন্য যাত্রীরা চিৎকার দিয়ে দ্রুত বাস থেকে নেমে যান।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘বাসের হেলপারের ভাষ্যমতে গাউছিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে দুজন যুবক যাত্রীর ছদ্মবেশে উঠে আগুন দিয়ে নেমে যান। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।’

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থল পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছি এবং আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। বাসটিকে ডাম্পিংয়ে রাখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ২০

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মাটি বিক্রি ও শ্রমিক সরবরাহের কমিশন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ৫ জনকে আটক করেছে এবং শতাধিক টেঁটা উদ্ধার করেছে।

কনস্টেবল আনোয়ার হত্যা: ডেভিডসহ গ্রেপ্তার ৬, পাঁচ দিনের রিমান্ডে ৫ আসামি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী সন্দেহে মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডের ভাই আব্দুল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের গুলিতে ডেভিড আহত হয়েছেন। এ ছাড়া তাঁর ছোড়া ককটেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা পুলিশ।

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের বদলে প্রশস্ত ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

জনপ্রিয় টার্গেট

নারায়ণগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

প্রকাশ: ১২:১৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬