ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাঠিসোঁটা নিয়ে স্থানীয়দের বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেল পুলিশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

হালিমুল হক মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মিরুকে গ্রেপ্তারের জন্য থানা-পুলিশের একটি দল তাঁর বাড়িতে যায়। এ সময় তিনি বাড়িতেই ছিলেন। পরে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে গ্রামের কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে গ্রেপ্তারে বাধা দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। একপর্যায়ে মিরুকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা মিরুকে গ্রেপ্তার করতে গিয়েছিলাম। কিন্তু তাঁকে পাইনি। পুলিশের যাওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে খবর দেন। এরপর তিনি পালিয়ে যান। পুলিশকে বাধা দিতে গ্রামের কিছু লোক জড়ো হয়েছিলেন। তাঁরা সামনে নারীদের রেখেছিলেন। মিরুর বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

মিরুকে গ্রেপ্তারের পর ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, পুলিশের যাওয়ার খবর পেয়েই তিনি পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তার করতে পারলে যেভাবেই হোক থানায় নিয়ে আসা হতো। তাঁকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার ধারণাটি সঠিক নয়।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান বলেন, পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি। কিছু লোক জড়ো হয়েছিলেন। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশের সঙ্গে কোনো ঝামেলাও হয়নি।

উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার, উদ্ধার ছাত্রী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে প্রাইভেট শিক্ষক মো. রাজিব হোসেনকে (৩৮) ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, এক লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটাটির চিমনি ভেঙে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার সলঙ্গা থানার চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে

সিরাজগঞ্জে গ্যাস নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে সাতটার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

আন্দোলন-ছুটির পর গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকেরা, এখনো বন্ধ ৩৫ কারখানা

লাঠিসোঁটা নিয়ে স্থানীয়দের বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেল পুলিশ

প্রকাশ: ০৯:৪৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬