ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সম্প্রতি গোপালগঞ্জে, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর আহত সদস্যদের রাজধানী কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দিচ্ছে, দেশের দুই-একটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে কোথাও কোথাও মশাল মিছিল করেছে বলে তিনি শুনেছেন ও দেখেছেন। এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা।

সীমান্ত এলাকায় বিজিবির অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তাঁরা জানেন না। তবে সীমান্তের এপারে, বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না।

বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কারও অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দেবেন না।

এ সময় দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। ইতিমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজন সদস্যকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।

আহত সদস্যদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার সময় জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জন আস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেছে।

শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত দেননি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো শ্রমিক আহত হননি, কোনো প্রাণহানিও ঘটেনি। বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে আবারও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটি। সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে—এমনটা ধরেই নেওয়া হয়। সে জন্যই পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।

জ্বালাও-পোড়াও এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিক ভাই-বোনেরা অত্যন্ত সন্তুষ্ট। মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে তাঁরা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির অসৎ পাঁয়তারা করছেন। তবে তাঁরা সফল হবেন না।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি

২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট। রাজধানীর এই অঞ্চলগুলো হচ্ছে—বাড্ডা, উত্তর বাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুর (আংশিক), উত্তরা ও মিরপুর ডিওএইচএস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

অধ্যক্ষ সম্মিলন ২০২৬ ’-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে—‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে।

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় টার্গেট

ভারতকে অস্বস্তিতে রেখে চালকের আসনে নিউজিল্যান্ড

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ০১:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬