ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হারের পর রেফারির বিরুদ্ধে রিয়াল কোচের বিস্ফোরক অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

টনি মার্তিনেজ এবং পরে অ্যাঞ্জেল পেরেজের গোলে ৬৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল রিয়ার। পরের মিনিটে কিলিয়ান এমবাপ্পে জালের দেখা পেলেও আর ম্যাচে ফেরা হয়নি লা লিগার ইতিহাসের রেকর্ড চ্যাম্পিয়নদের।

ম্যাচের শেষ দিকে পেনাল্টি আদায়ের চেষ্টা করতে গিয়ে ডাইভিংয়ের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বেলিংহাম। প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি সিজার সোতো গ্রাদো। কিন্তু মাঠের পাশে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন তিনি। একই সঙ্গে বেলিংহামকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

ম্যাচ শেষে বেলিংহামের পেনাল্টির দাবি নিয়ে মরিনিও বলেন, ‘জুড বলেছে, এটা পেনাল্টি ছিল। ম্যাচ শেষে সে আমাকে কথাটা বলেছে। একজন খেলোয়াড় যখন বলে এটা পেনাল্টি, তখন আমারও মনে করতে হয় যে এটা পেনাল্টি। খেলোয়াড়কে বিশ্বাস করতে হয়। আইপ্যাডে রিপ্লে দেখার সময় আমার মনে হয়েছিল, পেনাল্টির দাবিটা হয়তো একটু বাড়াবাড়ি ছিল। তবে জুড আমাকে যা বলেছে, সেটাও আমি বিশ্বাস করি।’

রেফারির সিদ্ধান্ত নিয়ে আরও কড়া মন্তব্য করে মরিনিও বলেন, ‘দুই মৌসুম আগে এই রেফারি এমবাপ্পেকে মাঠ থেকে বের করে দিয়েছিলেন। গত মৌসুমে ভিনিসিয়ুসকে, আর এবার জুড বেলিংহামকে। দেখা যাক, আগামী মৌসুমে কোর্তোয়া তার শিকার হয় কি না। আমার মনে হয়, এই রেফারি নিজের ক্ষমতা দেখাতে পছন্দ করেন।’

হারের জন্য নিজেদের পারফরম্যান্সকেই দায়ী করছেন মরিনিও, ‘আমি অবশ্যই রাগান্বিত ছিলাম এবং রেফারির কাজ আমার ভালো লাগেনি। কিন্তু আমরা রেফারির কারণে হারিনি।’

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে ছিলেন বেলিংহাম। রিয়ালের আগের পাঁচ ম্যাচে চারটি গোল করেছিলেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার। আলাভেসের বিপক্ষে হার ও তার বহিষ্কার অবশ্য দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

এই হারে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে দেপোর্তিভো লা কোরুনিয়ার বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। ম্যাচটি জিতলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে যাবে তারা।

মাঠ ও মাঠের বাইরে হামজা এক অনুপ্রেরণা, বলছেন ফারহান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের দুই সপ্তাহ পেরিয়ে গেছে। সেই টুর্নামেন্টে দেশের ফুটবলে নতুন আশার আলো হয়ে এসেছিলেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। বিশেষ করে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর একক নৈপুণ্যের গোলটি এখনো সমর্থকদের চোখে লেগে আছে

বছরটা কেমন গেল মেসির

বছরটা কেমন গেল মেসির

২০২৬ সালটা লিওনেল মেসির জন্য অম্লমধুরই বলা চলে। পারফরম্যান্সও দুর্দান্ত। জিতেছেন অনেক পুরস্কারও। কিন্তু শিরোপার কাছাকাছি গিয়ে ফিরে আসতে হয়েছে বারবার।

‘বিশ্বকাপ জেতার মতো শক্তি নেই ব্রাজিলের’

বিশ্বকাপ জয়ের মতো শক্তিশালী দল এখন ব্রাজিলের নেই বলে মনে করেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, প্রতিভার পাশাপাশি দলীয় ঐক্য ও সংগঠিত ফুটবলের অভাবও ভোগাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

জনপ্রিয় টার্গেট

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু, নেই জামায়াত-জাতীয় পার্টি

হারের পর রেফারির বিরুদ্ধে রিয়াল কোচের বিস্ফোরক অভিযোগ

প্রকাশ: ১১:১৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬