ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্দলীয় ইউপি ভোটে দলভিত্তিক এজেন্ডা চান না সিইসি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ রোববার (২৯ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘সবাই যাতে ফাউল করার নিয়তে মাঠে না নামেন এবং কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। আমরা সুষ্ঠু ভোট চাই, এটা আমাদের প্রতিশ্রুতি। আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। দলীয় ভিত্তিতে যেহেতু নির্বাচন হচ্ছে না, দলভিত্তিক এজেন্ডাও কারও থাকার কথা নয়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় সম্পন্ন করার কথা তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, বাংলাদেশে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য—এ ধরনের বিশেষণ দিয়ে অভিহিত করা হয়। পৃথিবীর অন্য কোথাও নির্বাচনের আগে এ ধরনের বিশেষণ দেওয়ার প্রচলন নেই। নির্বাচন বলতে এমন একটি বিষয় বোঝায়, যেখানে ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এ ধরনের বিশেষণ বাদ দিয়ে গণতন্ত্রের জন্য উপযোগী সত্যিকারের নির্বাচন দেখতে চান তিনি।

নির্দলীয় নির্বাচন হলেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে সিইসি বলেন, এ নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। স্বতন্ত্র প্রার্থীদের মতো প্রতীক পাবেন প্রার্থীরা। তবে দলীয় ভিত্তিতে নির্বাচন না হলেও দল সমর্থনপুষ্ট অনেক প্রার্থী থাকবেন। তাঁদের পেছনে দলীয় নেতাদের সমর্থন ও আশীর্বাদ থাকবে। এ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। প্রত্যেক দলের নেতাদের প্রভাব রয়েছে।

স্থানীয় নির্বাচনে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে উল্লেখ করে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তা মোকাবিলার প্রত্যয় জানান সিইসি। তিনি বলেন, ‘যত চ্যালেঞ্জ আছে, ভবিষ্যতে যত চ্যালেঞ্জ আসবে—সব আপনাদের নিয়ে আমরা মোকাবিলা করতে চাই। বিরোধী দলও স্থানীয় নির্বাচন চেয়েছে। সবাই এক দাবি করছে। ইউপি ভোটের পর সিটি, পৌর, উপজেলা ও জেলা ভোট রয়েছে। দশ মাস থেকে এক বছর সময় লাগে এসব ভোট করতে। ধাপে ধাপে সব নির্বাচন করব, সেভাবে কৌশল নিতে হবে।’

মৌলভীবাজারে চা-শ্রমিকদের নির্বাচন নিয়ে সন্তুষ্টির কথা জানান সিইসি। তিনি বলেন, ‘গতকাল চা-শ্রমিকদের নির্বাচন হয়েছে। মনে হয়েছে, ইলেকশনের ব্যাপারে তারা আমাদের চেয়ে বেশি শিক্ষিত, নির্বিঘ্নে ভোট ভোট হয়েছে, কোনো ঝামেলা নেই। হায়রে এমন একটা ইলেকশন যদি আমি করতে পারতাম।’

টি গার্ড অ্যাসোসিয়েশন যদি এমন নির্বাচন উপহার দিতে পারে, তাহলে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে একই ধরনের নির্বাচন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

চা-শ্রমিকদের নির্বাচনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ানো, নারী-পুরুষের প্রায় সমান অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশের কথা তুলে ধরে সিইসি বলেন, আগামী বছরজুড়ে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ নেওয়া হবে। অতীতের মতো এবারও দলগুলো সহযোগিতা করবে বলে তিনি আশাবাদী।

রোববার সকালে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়। প্রথম দিনে জামায়াত, জাতীয় পার্টি-জেপিসহ ১৯টি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তবে প্রথম দিনের সংলাপে জেপি, কৃষক শ্রমিক জনতা লীগসহ প্রায় এক ডজন দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

১১ দলীয় ঐক্যের শরিক এলডিপি রোববারের সংলাপে অংশ নেয়নি। জামায়াতে ইসলামী ও তাদের ১১ দলীয় ঐক্যের কয়েকটি দলও প্রথম দিনের সংলাপে অনুপস্থিত রয়েছে। জোটের পক্ষ থেকে পরে একসঙ্গে সংলাপে বসার কথা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে একসঙ্গে সংলাপে বসার বিষয়ে কমিশনকে জানানো হয়েছে। ইসি সময় দিলে তাঁরা সংলাপে যাবেন। গতকালই এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

১১ দলীয় ঐক্যের শরিক এনসিপির এককভাবে সংলাপে অংশ নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে জুবায়ের বলেন, ‘১১ দলীয় ঐক্য একসঙ্গে সংলাপে যাওয়ার কথা ভাবছে। কিন্তু কোনো দল যদি নিজস্ব বিষয়ে আলাদাভাবে দেখা করতে চায়, সে সুযোগ আছে। আমরাও অতীতে মাঝে মাঝে একা গিয়েছি, আবার একসঙ্গেও গিয়েছি।’

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু, নেই জামায়াত-জাতীয় পার্টি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন ভবনে সংলাপ শুরু হয়। সংলাপের সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ইন্দ্রিয় যেভাবে মানুষকে অন্তিম মুহূর্তের জন্য প্রস্তুত করে; যা বলছে গবেষণা

নির্দলীয় ইউপি ভোটে দলভিত্তিক এজেন্ডা চান না সিইসি

প্রকাশ: ১২:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬