ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

সকাল ১১টায় অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নবীন নাবিকদের মধ্যে পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক নির্বাচিত হয়েছেন মো. সেজান মাহমুদ। তিনি পেয়েছেন ‘নৌপ্রধান পদক’। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ পেয়েছেন মো. মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ পেয়েছেন মো. শাকিল হাসান।

অনুষ্ঠানের মাধ্যমে নবীন নাবিকেরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। এ সময় তাঁরা দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নেন।

কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেন এবং নৌ-কমান্ডোদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

নৌবাহিনী প্রধান বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা প্রশংসনীয়। দেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকেরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পায়রা সমুদ্রবন্দরসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ঘাঁটিটি দক্ষ নাবিক তৈরির সূতিকাগার হিসেবেও কাজ করছে।

নবীন নাবিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তাঁদের যোগ্য, দক্ষ ও গর্বিত নাবিক হিসেবে গড়ে উঠতে হবে। সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার কথা বলেন।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওরা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালীতে ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করাা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাদ্দাম সিকদার (৩২)। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক

পটুয়াখালীতে সাবেক জিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পটুয়াখালী জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না

পটুয়াখালীর দশমিনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেছেন, ককটেল বিস্ফোরণ, বিদ্যালয়ের দেয়ালে লেখালেখি কিংবা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির

জনপ্রিয় টার্গেট

শুটার ইমরানসহ বি-কোম্পানির ৫ সদস্য ঢাকায় গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার

সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

প্রকাশ: ০১:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬