ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধোনিকে ছুঁয়ে ৩৬ বছরের রেকর্ড ভাঙার আরও কাছে ভারতীয় ক্রিকেটার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরির দেখা পেলেন ভারতের এই উইকেটকিপার ব্যাটার। এতে কিউইদের মাটিতে নিজের প্রথম টেস্ট সিরিজেই ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন জুরেল। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে খেলেছেন ৭৮ রানের ইনিংস এবং দ্বিতীয় টেস্টেও করেছেন ৫০ রান। এর মধ্য দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে সাত বা তার নিচের পজিশনে ব্যাটিং করে একাধিক হাফ সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় হয়েছেন তিনি।

এই কীর্তিতে সাবেক উইকেটকিপার কিরণ মোরের পাশে বসেছেন জুরেল। ১৯৯০ সালে নিউজিল্যান্ড সফরে প্রতিটি টেস্টে অর্ধশতক করেছিলেন মোরে। তাঁর ইনিংস দুটি ছিল ৭৩ ও ৫০ রানের। এই তালিকায় সবার উপরে আছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিউজিল্যান্ডের মাটিতে তাঁর টেস্ট অর্ধশতক তিনটি।

২০০৯ সালের এপ্রিলে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সাত নম্বরে ব্যাটিং করে দুই ইনিংসেই অর্ধশতক করেছিলেন ধোনি। এরপর ২০১৪ সালের ফেব্রুয়ারিতে একই মাঠে আট নম্বরে নেমেও পেয়েছিলেন আরেকটি অর্ধশতকের দেখা।

নিউজিল্যান্ডের মাটিতে সাত বা তার নিচে ব্যাটিং করে একাধিক টেস্ট অর্ধশতক করা ভারতীয়:

২. মহেন্দ্র সিং ধোনি—৩টি (২০০৯ ও ২০১৪)

জুরেলের ব্যাটিংয়ের সবচেয়ে বড় দিক ছিল ধৈর্য ও নিখুঁত টেকনিক। আক্রমণ কিংবা রক্ষণ–দুই ক্ষেত্রেই বলের লাইনে গিয়ে খেলেছেন তিনি। ভারতের ইনিংসে সর্বোচ্চ রান করা জুরেল অষ্টম উইকেটে আকাশ দীপের সঙ্গে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ৫২ বলে ২৯ রান করেন আকাশ। তাঁদের এই জুটিতেই তৃতীয় দিনে ফলোঅন এড়ায় ভারত।

চলমান টেস্টে আবার ব্যাটিংয়ের সুযোগ পেলে ধোনির রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে জুরেলের সামনে।

তবু স্বস্তিতে নেই ভারত

তবু স্বস্তিতে নেই ভারত

ধ্রুব জুরেলের লড়াকু ৮৮ রানের ইনিংসে কিছুটা আশা জাগলেও ক্রাইস্টচার্চ টেস্টে স্বস্তিতে নেই ভারত। তৃতীয় দিন শেষে ২৪৩ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে নিউজিল্যান্ড।

মুশফিক বাঁহাতি ব্যাটার হতে চেয়েছিলেন কেন

আন্তর্জাতিক ক্রিকেটের সায়াহ্নে দাঁড়িয়ে মুশফিক। ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্ট থেকেও অবসর ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দেশের হয়ে শেষ ম্যাচটি খেলবেন

জনপ্রিয় টার্গেট

বগুড়ায় তাঁতী দলের নেতাকে মারধর, বিএনপির সদস্য আজীবন বহিষ্কার

ধোনিকে ছুঁয়ে ৩৬ বছরের রেকর্ড ভাঙার আরও কাছে ভারতীয় ক্রিকেটার

প্রকাশ: ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬