দেশীয় রঙে হাজির পূজা চেরি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৩৪৪ বার পঠিত হয়েছে

পূজা চেরি

আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমা ‘টগর’-এর প্রথম গান ‘১০০% দেশি’। গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতার মাঝে দারুণ সাড়া ফেলেছে।

রণক ইকরামের কথায় এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এই গানটিতে রয়েছে দেশীয় উৎসবের রঙ ও প্রাণ। গানটির সুর ও গায়কির সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ।

গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। ভিডিওতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। তাদের সঙ্গে পারফর্ম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য।

অভিনেত্রী পূজা চেরি বলেন, ‘১০০% দেশি গানটি আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে গিয়ে অনেক মজা করেছি এবং দর্শকরাও তা অনুভব করবেন-এই বিশ্বাস আমার আছে।’

গানটি নিয়ে অভিনেতা আদর আজাদ বলেন, ‘এমন এনার্জি-ভরা গানে পারফর্ম করা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। টিমওয়ার্ক আর কোরিওগ্রাফির শক্তির জন্যই আমরা এমন একটি ভিজ্যুয়াল দিতে পেরেছি।’

সিনেমাটি এআর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় আর পরিচালনা করেছেন আলোক হাসান। ঈদুল আজহার উৎসবে মুক্তি পেতে যাওয়া ‘টগর’ নিয়ে এর মধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।

জনপ্রিয় টার্গেট

বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় ব্রাজিলের ফুটবলারকে

দেশীয় রঙে হাজির পূজা চেরি

প্রকাশ: ০৯:৫৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫