চাকরির সুযোগ আনসারে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে গাড়িচালক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি এক ঘোষণায় জানিয়েছে, বাহিনীর শূন্য পদ পূরণের লক্ষ্যে মোট ৬৫ জন চালক নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ অক্টোবর ২০২৫ তারিখে এবং চলবে ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রতিষ্ঠান: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৬৫টি
বেতন গ্রেড: ১৫ ও ১৬ অনুযায়ী
আবেদনকারীদের অবশ্যই অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক-
গ্রেড-১৬ পদের জন্য: হালকা যানবাহনের লাইসেন্স
গ্রেড-১৫ পদের জন্য: ভারী যানবাহনের লাইসেন্স
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
প্রতি আবেদনকারীকে ১০০ টাকা ফি জমা দিতে হবে। ফি প্রদান করতে হবে আবেদন পোর্টালে প্রদত্ত মানি ট্রান্সফার সিস্টেম অনুসরণ করে।
২০২৫ সালের ১৩ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন করতে হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ ওয়েবসাইটের আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩ নভেম্বর ২০২৫
