১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ভোররাতে তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে রাখা হয়েছিল। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ‘ট’ বগির সাতটি টু-সিটার ও চারটি ফোর-সিটার আসন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ‘জ’ বগির আসনগুলোতে পেট্রল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো অবস্থায় পাওয়া যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে, ঘটনার পর ওয়াশিং ফিট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের বাড়ি কুমিল্লায়। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করেন।

অগ্নিকাণ্ডের কারণে তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

রেলপথ অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের নির্ধারিত সময়ে চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়ক অবরোধের কারণে ভারতগামী যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। এতে এ পথে চলাচলকারী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন।

আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্ত্রী ইখতারা সরকারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে। শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ ইখতারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।

কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

আখাউড়ায় ভোররাতে তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

প্রকাশ: ০৯:২৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬