বিকেলে তাঁকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুফল কুমার রায় কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শেখ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকাল ৬টায় নেত্রকোনার পূর্বধলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
গত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১ এর এজলাস থেকে কৌশলে পালিয়ে যান এই আসামি কাউসার মিয়া। তিনি রাজধানীর দক্ষিণখান থানার পোশাক শ্রমিক আলেয়া আক্তার হত্যা মামলার আসামি।
পালিয়ে যাওয়ার ঘটনায় ওই দিনই কোতোয়ালি থানায় কাউসার মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নেত্রকোনার পূর্বধলায় নিজ বাড়িতে তার অবস্থান শনাক্ত করা হয়। বৃহস্পতিবার ভোর চারটার দিকে পূর্বধলা থানা-পুলিশের সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে ঢাকায় নিয়ে আসা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর কাউসারকে ঢাকার কোতোয়ালি থানায় নিয়ে গেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিক আলো আক্তার (১৭) হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কাউসারকে গ্রেপ্তার করা হয়েছিল। গত মঙ্গলবার ওই মামলায় তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে দায়িত্বরত এক কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। পালিয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকায় পোশাকশ্রমিক আলো আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই ঘটনার সন্দেহভাজন আসামি হিসেবে টঙ্গী এলাকা থেকে কাউসার মিয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
পরবর্তী সময়ে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাউসার জানান, নিহত আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আলো অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় ক্ষোভের বশে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

দৈনিক টার্গেট 
























