আজ বৃহস্পতিবার বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল বুধবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার লাটিমি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার আলকরা ইউনিয়নের ডেকরা গ্রামের কাজী জামালের ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি গ্রামের বাবুলের ছেলে মো. হাসান (২০) ও একই গ্রামের মৃত শহিদের ছেলে মো. সজীব (২০), আলকরা ইউনিয়নের আশফালিয়া গ্রামের সাইফ উদ্দিন ভূঁইয়ার ছেলে ইলহাম (১৫) এবং ফেনী জেলার শান্তি কোম্পানি রোডের শরীফ উদ্দিনের ছেলে আল আমিন (২০) ও আলমগীর হোসেনের ছেলে আল আমিন (১৬)।
ওসি আরিফ হোসাইন জানান, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা নিয়ে ছয় যুবক বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমি এলাকায় পেট্রল ও টায়ার নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় শিবিরের কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

দৈনিক টার্গেট 

























