০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ সকালে কাশিমপুর ও জরুন এলাকায় রিপন নীটওয়্যার এবং আলিম নীটওয়্যার কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। এরপর কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপরদিকে গাজীপুর সদর উপজেলার কর্মবিরতির কারণে কমপক্ষে পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নীটওয়্যার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে। এ সময় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে শ্রমিক বিক্ষোভের খবরে নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় তাঁরা আরও কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করে। এসব ঘটনায় ছয়টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ ছাড়া গাজীপুর সদর উপজেলার শ্রমিক বিক্ষোভের কারণে এস এম নীটওয়ারস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, সিল্কেন সুইং লিমিটেড, আর এন জি গার্মেন্টস ও ফকিরা গার্মেন্টস ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে। পরে তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করে। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোরসহ কয়েকটি এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি বাঘের বাজার এলাকার শ্রমিক বিক্ষোভের পর কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যায়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

কালিয়াকৈরে এক দিনে পুড়ল তিন যানবাহন

কালিয়াকৈরে এক দিনে পুড়ল তিন যানবাহন

গাজীপুরের কালিয়াকৈরে একের পর এক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (৯ নভেম্বর) এক দিনেই পৃথক সময়ে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ড ভ্যানটির অধিকাংশ অংশ পুড়ে গেছে।

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কক্ষে মিলল প্রবাসীর ঝুলন্ত মরদেহ

গাজীপুরের কালিয়াকৈরে আলিম হোসেন (৪২) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার টান কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জনপ্রিয় টার্গেট

তুরস্কে ইস্পাত কারখানায় ক্রেন ভেঙে চুল্লিতে, বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি

প্রকাশ: ০১:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬