এ সময় দুর্ঘটনা এড়াতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝনদীতে নোঙর করে রাখা হয়। এ ছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুনে আরও নয়টি ফেরি আটকে রাখা হয়।
বিআইডব্লিউটিসির ডিজিএম আবদুস সালাম ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এ দিকে, ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটেও সকাল ৬টা থেকে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতির উন্নতি হলে ওই নৌরুটেও ফেরি চলাচল শুরু হয়।

দৈনিক টার্গেট 






















