০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ. লীগ নেতাদের বাড়ি ‘ভাঙচুর’, তাঁদের বিরুদ্ধেই মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল, সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম গতকাল বুধবার রাতে মোহনগঞ্জ থানায় মামলাটি করেন।

আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন মামলার তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ উপজেলার কাজিয়াটি এলাকার মডেল মসজিদের দক্ষিণ পাশে পাকা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা নাশকতার উদ্দেশ্যে সমবেত হন। পরদিন ১০ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ধর্মঘট ও অবরোধ সফল করতে তাঁরা মশাল মিছিল বের করে সড়ক অবরোধ করেন। এ সময় সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর স্লোগান ও গালিগালাজ এবং যানবাহনের ক্ষতিসাধনের চেষ্টা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে ওই মিছিলের প্ররোচনা, ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাজ্জাদুল হাসানের এক স্বজন বলেন, সাজ্জাদুল হাসান অবহেলিত হাওরাঞ্চলসহ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি কখনো কারও ক্ষতি করেছেন বলে তাঁদের জানা নেই। ৫ আগস্ট তাঁর বাসায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এরপর গত মঙ্গলবার রাতেও বাসাটিতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এখন উল্টো তাঁকেই মামলার প্রধান আসামি করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জুবায়েদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগটি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাজিতে লবণ-সোডা খেয়ে হাসপাতালে বৃদ্ধ, দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

৫০০ টাকার বাজিতে এক কেজি লবণ ও ১৫০ গ্রাম সোডা খেয়েছিলেন ৭৫ বছর বয়সী লক্ষণ চন্দ্র পাল। এরপরই তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। সামনে যাকেই পেয়েছেন, তাকেই মারধর ও কামড় দিয়েছেন। এমনকি চিনতে পারছেন না পরিবারের সদস্যদেরও। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে…

১১ বছরের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা: ডিএনএ পরীক্ষায় দোষী সাব্যস্ত সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার মদনে আলোচিত শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলায় তাঁর ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে।

নেত্রকোনায় আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

নাশকতা, নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

স্পেনে ১৪ বছরের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক ধর্মঘট, ৪০ লাখ লোকের কর্মবিরতি

ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ. লীগ নেতাদের বাড়ি ‘ভাঙচুর’, তাঁদের বিরুদ্ধেই মামলা

প্রকাশ: ০১:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬