ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিহীনদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে মনির হোসেন নামে এক ব্যক্তি চলতি বছরের ৩১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি চিঠি ইস্যু করা হয়। অতিরিক্ত ডিআইজি (ক্রাইম রেঞ্জ) মো. জান্নাতুল হাসানের স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে দক্ষিণ আইচা থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, একসময় তারা বিভিন্ন এলাকায় বসবাস করত। নদীভাঙনে বসতভিটা বিলীন হয়ে যাওয়ায় প্রায় ১০ বছর আগে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বেড়িবাঁধের ঢালে সরকারি জমিতে বসতি গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে সেখানেই বসবাস করছে তারা। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে খন্দকার রেজাউল করিম ওই পরিবারগুলোর কাছে টাকা দাবি ও আদায় শুরু করেন বলে অভিযোগ তাঁদের।

ভুক্তভোগীদের অভিযোগ, খন্দকার রেজাউল করিম দাবি করেন, তাঁরা যে জমিতে বসবাস করছেন, সেটি তাঁর (রেজাউল করিমের) নামে বন্দোবস্ত নেওয়া। এই দাবির ভিত্তিতে পরিবারগুলোর কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। এমনকি দাবিকৃত টাকা দিতে চাপ প্রয়োগের পাশাপাশি রাতের আঁধারে বাড়িতে গিয়ে নারীদের হুমকি-ধমকি দেওয়া হয়। দ্রুত টাকা পরিশোধ না করলে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এদিকে, ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে, টাকা আদায়, হুমকি-ধমকি ও চাপ প্রয়োগের ঘটনার একটি ভিডিও তারা সংরক্ষণ করে রেখেছে। এসব ভিডিওতে টাকা নেওয়া এবং পরবর্তী সময়ে টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগের কথোপকথন ধারণ করা হয়েছে বলে তাদের দাবি।

এদিকে জমির বন্দোবস্ত নিয়ে পাওয়া একটি নথিতে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ২০০৮ সালের ১১ মার্চ খন্দকার রেজাউল করিমের স্বাক্ষরিত একটি দরখাস্তে দেখা যায়, তাঁর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা একটি কথিত ভুয়া বন্দোবস্ত বাতিলের আবেদন করেছিলেন তিনি নিজেই। তবে ওই দরখাস্তের সঙ্গে বর্তমানে ভুক্তভোগীদের বসবাস করা জমির বন্দোবস্তের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারগুলো বলে, ‘যে জমি পানি উন্নয়ন বোর্ডের বলে তারা দাবি করছে, সেই জমির বন্দোবস্তের কথা বলে কীভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে? সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করেও আমরা হয়রানির শিকার। অগ্নিসংযোগের হুমকিতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে আমাদের।’

দরখাস্তকারী মনির বলেন, ‘৫ আগস্টের পর রেজাউল করিম আমাদের কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন। অনেক হুমকির পর তাঁকে টাকা দিয়েছি। এই টাকা নেওয়ার পর আরও টাকা দাবি করেছেন। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানাই। তবে তিনি রাতে বাসায় এসে নারীদের বলে তাঁর দাবিকৃত টাকা না দিলে বাড়িঘর জ্বালিয়ে দেবেন। আমাদের ব্যবহৃত একটি পুকুরে রেজাউল করিম জোরপূর্বক দখল নিয়ে মাছ ছেড়েছেন। এমনিভাবে তিনি এখানকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। তিনি দাবি করছেন, এই জমিগুলো তাঁর নামে বন্দোবস্ত নিয়েছেন। তবে এই জমি পানি উন্নয়ন বোর্ডের। ২৬টি পরিবার তাঁর কাছে ভুক্তভোগী।’

ভুক্তভোগী আসমা বেগম জানান, তাঁর কাছ থেকে ৫০ হাজার ও তাঁর দেবরের কাছ থেকে ৫০ হাজার, মোট এক লাখ টাকা নিয়েছেন রেজাউল করিম।

একই অভিযোগ রবিউল্লাহ মাঝিরও। তিনি বলেন, ‘রেজাউল করিম আমাদের হুমকি দিয়েছেন, তাঁকে টাকা না দিলে আমাদের বিভিন্নভাবে হয়রানি করবেন এবং বাড়িঘর জ্বালিয়ে দেবেন।’

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, ‘রেজাউল করিম খন্দকারের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি অভিযোগ আসার পর পুলিশ সুপার মহোদয় আমাকে তদন্তের দায়িত্ব দেন। আমি ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেছি এবং তাদের বক্তব্য রেকর্ড করেছি। তাঁর বিরুদ্ধে চরের ধান কেটে নেওয়া ও জমি দখলের অভিযোগ রয়েছে। আমরা তদন্ত শেষে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেব।’

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু তোলায় আটক ৫ জনের জরিমানা, মুচলেকায় ছাড়া

ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি খননযন্ত্র (ড্রেজার) ও বালু পরিবহনে ব্যবহৃত দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দেড় লাখ টাকা জরিমানা করেন এবং মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

ভোলায় তিন ছাত্রদল নেতাকে শোকজ

ভোলায় তিন ছাত্রদল নেতাকে শোকজ

ভোলার দৌলতখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। আজ রোববার ভোলা জেলা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক (দপ্তরের চলতি দায়িত্বে) মেহেদী হাসান আসিফ স্বাক্ষরিত চিঠিতে এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়…

ঢাকা থেকে চুরি করে ভোলায় স্বর্ণ বিক্রির চেষ্টাকালে গ্রেপ্তার যুবক

ভোলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আ. আলী (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

৩২ ঘণ্টা ধরে লাশঘরে যুবলীগকর্মী মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ

ভূমিহীনদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

প্রকাশ: ০১:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬