ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ২ ঘণ্টায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে মাদারীপুর শহরের থানতলী ও রাজৈর উপজেলার পাইকপাড়া এলাকায়ও আওয়ামী লীগের মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, কালকিনির সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রলবোমা-ককটেল নিক্ষেপ

গ্রামীণ ব্যাংকের মাদারীপুরের জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত ব্যাংক শাখা লক্ষ্য করে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় আগুন ছড়ায়নি। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়

কানের দুল ছিনতাই করতে বৃদ্ধাকে হত্যা

কানের দুল ছিনতাই করতে বৃদ্ধাকে হত্যা

বৃহস্পতিবার দুপুরে বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় কয়েকজন ব্যক্তি বাড়ির রান্নাঘরে তাঁকে একা পেয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে রান্নাঘরের পাশে থাকা মুগুর দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রলপাম্পে হামলা-ভাঙচুর

মাদারীপুরে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যায় শহরের পাকদী এলাকায় একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।

জনপ্রিয় টার্গেট

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ২ ঘণ্টায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ০৮:৪৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬