ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ট্রাভেল এজেন্সির মালিকের কারাদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারের ৮৭ নম্বর ঠিকানায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এইচ এম জসিম উদ্দিন চাঁদ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও এর কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি। এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ নেওয়াসহ বিভিন্নভাবে প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযানকালে প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত জসিম উদ্দিন চাঁদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে এ ধরনের প্রতারণায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করতে হবে। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

মন্ত্রণালয় ও বিএমইটি জানিয়েছে, অভিবাসন খাতে প্রতারণা বন্ধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

যাত্রাবাড়ীতে ইজিবাইকচালক হত্যায় কেরানীগঞ্জ থেকে তিনজন গ্রেপ্তার

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালানো হয়। রোববার রাত সাড়ে ৮টার দিকে জুয়েল, রাত ৯টা ৫০ মিনিটে হারুন মিয়া এবং রাত সাড়ে ১১টার দিকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ থেকে শিক্ষার্থীবাহী বাস ভাঙচুর, ছত্রভঙ্গ করল পুলিশ

ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকদের একাংশ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আজও আশুলিয়ায় ২২ কারখানা বন্ধ, ৯টিতে ছুটি

ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পরও নতুন বেতন কাঠামো ঘোষণা না হওয়ায় অনিশ্চয়তা কাটছে না সাভার ও আশুলিয়ার পোশাকশ্রমিকদের। বেতন-ভাতা নিয়ে উদ্বেগ ও অসন্তোষের মধ্যে অনেক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদনকাজে যোগ দিচ্ছেন না।

জনপ্রিয় টার্গেট

কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ট্রাভেল এজেন্সির মালিকের কারাদণ্ড

প্রকাশ: ০৪:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬