ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ভোররাতে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির ব্যাপক ক্ষতি হয়। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।

বাসচালক আখতার হোসেন বলেন, গত ১৪ নভেম্বর শিল্পকলা একাডেমিতে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে বাসটি কোচিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা হয়। আজ ভোররাতে বাসে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন, বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

কোচিং সেন্টারের শিক্ষক শিপন মিয়া বলেন, তাঁর বাসা কোচিং সেন্টারের পাশেই। ভোররাতে চিৎকার শুনে বাইরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। তবে ততক্ষণে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে যায়।

কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম বলেন, শিক্ষার্থীদের পরিবহনের পর প্রতিদিন বাসটি প্রতিষ্ঠানের সামনে রাখা হতো। গতকালও সেখানেই ছিল। রাতে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন, বাসটি পুড়ে গেছে। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না।

ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে পাশের একটি মাদ্রাসার শিক্ষক এনামুল হক বলেন, গভীর রাতে মাদ্রাসার পাশ থেকে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে বাইরে এসে বাসটি লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বলে শনাক্ত করেন। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি দেখেননি।

রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, ‘এখনো মামলা হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’

বিজিবি-পুলিশের যৌথ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ৮৫ লাখ টাকার কষ্টি পাথর উদ্ধার, আটক ১

রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্ত সংলগ্ন এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৮৫ লাখ টাকা মূল্যের বিরল প্রত্নতাত্ত্বিক নিদর্শন (কষ্টি ও বেলে পাথরের শিলাখণ্ড) উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোমিন ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী…

পরিচালকের অপসারণ দাবি: ১২ ঘণ্টার আলটিমেটাম শেষে বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরে তালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের অপসারণের দাবিতে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত শারীরিক শিক্ষা দপ্তরে তালা দেন তাঁরা।

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, আটক চালক-সুপারভাইজার

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন…

জনপ্রিয় টার্গেট

যেসব কারণে ইরানে অস্ত্র ‘পাচার’ ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র

রংপুরে ভোররাতে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগ

প্রকাশ: ০১:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬