ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ছোট ভাইয়ের পর আগুনে দগ্ধ বড় বোনেরও মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

একই অগ্নিকাণ্ডে দুই ভাই-বোনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে।

ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের আতিক মেম্বারের বাড়িতে। নিহত দুই শিশু ওই বাড়ির নাজির আহমেদের সন্তান।

মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আতিক মেম্বার। তিনি জানান, অগ্নিকাণ্ডে পরিবারের বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি তাদের দুই সন্তানকেও হারাতে হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরিয়মের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে দুই শিশুকে ঘুম পাড়িয়ে সংসারের কাজে ঘরের বাইরে যান তাদের মা। অন্যদিকে বাবা অটোরিকশা নিয়ে কাজে বের হন। এ সময় হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরেকটি বসতঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে ততক্ষণে ঘরের ভেতরেই পুড়ে মারা যায় দেড় বছর বয়সী শিশু আনাছ। অন্যদিকে তার বড় বোন মরিয়মের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান ঘটনার পর জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

চাঁদপুরে বৃদ্ধা হত্যার নেপথ্যে অনলাইন জুয়া, ঘাতক নাতি গ্রেপ্তার

চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধ লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার ঘটনায় তাঁর নাতিকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। অনলাইনে জুয়ায় টাকা হারার পর সেই টাকা পরিশোধের জন্য ওই কিশোর পরিকল্পিতভাবে নানিকে হত্যা করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে পুলিশের দাবি।

চাঁদপুরের ফরিদগঞ্জ: দুই কোটি টাকায় সড়ক
সংস্কার, ছয় মাসেই গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ২ দশমিক ৭ কিলোমিটার সড়ক সংস্কারে ১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দে গত ৫ মে সড়কটির সংস্কারকাজ শেষ হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির কাজে অনিয়ম ও দুর্নীতি

জনপ্রিয় টার্গেট

চবির হলে নারী শিক্ষার্থীকে আটকে মাকড়সা দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ

হাজীগঞ্জে ছোট ভাইয়ের পর আগুনে দগ্ধ বড় বোনেরও মৃত্যু

প্রকাশ: ০৫:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬