০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ ভরি সোনা ছিনতাই: পুলিশ কনস্টেবল জাকির সাময়িক বরখাস্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯১ বার পঠিত হয়েছে

এদিকে আজ দুপুরেই জাকিরসহ দুই আসামিকে আদালতে তোলে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক তাঁদের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন। আগামী মঙ্গলবার রিমান্ডের শুনানি রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অপর আসামি মোহাম্মদ আলীর কাছ থেকে ২০ ভরি স্বর্ণ উদ্ধার হলেও সদ্য বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল জাকির ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেননি। আগামী মঙ্গলবার আদালতে রিমান্ড আবেদনের শুনানি আছে। রিমান্ড মঞ্জুর হলে বাকি স্বর্ণ উদ্ধারে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামে জাকির হোসেনের বাড়িতেও অভিযান চালিয়েছেন। অভিযানে জেলা পুলিশ, সদর থানা-পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) এবং দুর্গাপুর থানা-পুলিশও অংশ নেয়। তবে তাঁর বাড়িতে স্বর্ণ পাওয়া যায়নি।

বরখাস্ত হওয়া কনস্টেবল জাকির চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অফিসার্স মেসে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদরে মরা পাগলা নদীর কালীনগর ব্রিজের পাশে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ ছিনতাই করেন তিনি।

গলিত অবস্থায় থাকা ওই ৪০ ভরি স্বর্ণ রাজশাহী থেকে এক ব্যবসায়ীর কাছে পাঠিয়েছিলেন ব্যবসায়ী নিঝুম। রাজশাহী থেকে স্বর্ণগুলো চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যান নিঝুমেরই দুলাভাই মোহাম্মদ আলী। পুলিশ কনস্টেবল জাকির হোসেন এই মোহাম্মদ আলীর ছেলে মো. নয়নের বন্ধু। মোহাম্মদ আলী স্বর্ণের চালানটি চাঁপাইনবাবগঞ্জের ওই ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার দুই মিনিটের মধ্যে সেখানে হাজির হন কনস্টেবল জাকিরসহ দুজন। পরে পুলিশ পরিচয়ে তাঁরা ওই স্বর্ণ নিয়ে চলে যান। এরপর এক মাসের ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে যান কনস্টেবল জাকির হোসেন। ছুটি শেষে কয়েক দিন আগে তিনি কর্মস্থলে যোগ দেন। পরে এই স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা জানাজানি হলে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এরই মধ্যে গতকাল শনিবার রাতে ভুক্তভোগী ব্যবসায়ী কনস্টেবল জাকির, দুলাভাই মোহাম্মদ আলীসহ তিনজনের নাম উল্লেখ করে এবং একজন অজ্ঞাত আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে রাতেই পুলিশ লাইনস থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চকআলমপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর বাড়ি থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ আলী পুলিশকে এই স্বর্ণ দেওয়ার সময় জানিয়েছেন, বাকি ২০ ভরি স্বর্ণ আছে পুলিশ কনস্টেবল জাকির হোসেনের কাছে। তিনিই স্বর্ণের চালানটি নিয়ে যাওয়ার বিষয়টি জাকিরকে জানিয়েছিলেন।

স্বর্ণ হস্তান্তরের পর জাকির অভিযানের নামে ওই স্বর্ণ ছিনিয়ে নেন। পরবর্তীতে ৪০ ভরি স্বর্ণ তাঁরা ভাগাভাগি করে নিয়েছিলেন। তবে কনস্টেবল জাকির এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি। বের করে দেননি তাঁর হেফাজতে থাকা বাকি ২০ ভরি স্বর্ণ।

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের আন্দারমানিক এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট হিসেবে পরিচিত মাইদুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১ কেজি ১ গ্রাম গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দের দাবি পুলিশের।

ঢাকার সাভারে ঝটিকা মিছিল করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার দুপুরে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই মিছিল বের করে বলে পুলিশ জানিয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুরে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে এমদাদুল বাদাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাবু বাদাল (৪৫) ও ছেলে তপন বাদাল (১৭) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের ফুটবলের বিশ্ব রেকর্ড

৪০ ভরি সোনা ছিনতাই: পুলিশ কনস্টেবল জাকির সাময়িক বরখাস্ত

প্রকাশ: ১১:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬