উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিনুকে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ। তিনি বলেন, ‘রক্তশূন্যতা নিয়ে গতকাল (বুধবার) সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।’

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ভূমিমন্ত্রীকে হাসপাতাল থেকে বিমানবন্দরে নিয়ে যান রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। তিনি বলেন, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে তাঁকে দেওয়া ওষুধ ব্যবহারে সম্ভবত কোনো ত্রুটি বা জটিলতার কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এ কারণে গত কয়েক দিন ধরে তাঁকে রক্ত দিতে হচ্ছিল। চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তাঁর চিকিৎসা চলবে।

শারীরিক অসুস্থতা নিয়েও গত মঙ্গলবার রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। পরদিন বুধবার রাজশাহীর বাসায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

গত কয়েক দিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন মন্ত্রী। অসুস্থতা নিয়েও গতকাল মঙ্গলবার রাজশাহীর মাদ্রাসামাঠে জনসভায় যোগ দেন তিনি। পরে আজ বুধবার সকালে রাজশাহীর বাসায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রক্তশূন্যতার কারণে ইতিমধ্যে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে…

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

দেশের ১৫টি সুগার মিল জোনের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহীর মাদ্রাসামাঠে জনসভার প্রথম পর্বে ল্যাপটপের বাটন চেপে এই প্রণোদনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে সঙ্গে কৃষকদের ব্যাংক হিসাবে টাকা পৌঁছে যায়।
এরপর ১৫টি মিল জোনের ১৫ জন আখচাষির…

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

চিকিৎসা সরঞ্জামের সংকট সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক আটক

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিনুকে

প্রকাশ: ১১:৫২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬