এক ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও ছোট ভাইকে হাররিয়ে হতবিহ্বল অরবিন্দু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

নিহত দুজন হলেন অরবিন্দু বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা রানী বিশ্বাস (৭০) এবং তাঁর (অরবিন্দুর) ছোট ভাই ডা. অসিত বরণ বিশ্বাস।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় নবাবগঞ্জের নিজ বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে মারা যান কৃষ্ণা রানী বিশ্বাস। এর ঠিক এক ঘণ্টা পর, বেলা ১টায় ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর ভাশুর ডা. অসিত বরণ বিশ্বাস।

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারটি এলাকায় অত্যন্ত সুপরিচিত ও সম্মানীয়। মাত্র এক ঘণ্টার ব্যবধানে পরিবারের দুই সদস্যের চলে যাওয়ায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

একই দিনে স্ত্রী ও ভাইকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সত্তরোর্ধ্ব অরবিন্দু বিশ্বাস। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের মাতম।

স্বজনেরা জানান, মৃত দুজনের একজনের ছেলে ও অন্যজনের মেয়ে প্রবাসে থাকায় শেষকৃত্যের সময় এখনো নির্ধারণ করা হয়নি। তবে দুজনেরই শেষকৃত্য নবাবগঞ্জের নিজ বাড়িতে সম্পন্ন হবে।

কৃষ্ণা রানী বিশ্বাস দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। চিকিৎসক অসিত বরণ বিশ্বাস এক ছেলে ও এক মেয়ের বাবা।

আলগী নদীতে ভেসে উঠল গলায় ইট ও হাত বাঁধা অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

পটুয়াখালীর বাউফলে আলগী নদী থেকে হাত বাঁধা ও গলায় ইট বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে বাউফল পৌরসভার বাংলাবাজার জামে মসজিদ-সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়…

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে রাস্তার বাইরে, আহত ৩০

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বান্দ্রা নামের স্থানে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পথে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে রাস্তার বাইরে পড়ে গেছে।

দুর্গাপূজা উপলক্ষে দশমিনায় নৌকাবাইচ

দুর্গাপূজা উপলক্ষে দশমিনায় নৌকাবাইচ

পটুয়াখালীর দশমিনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার নিবারণ কবিরাজ বাড়ির দিঘিতে এ আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের উপজেলা থেকে নারী…

জনপ্রিয় টার্গেট

এক ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও ছোট ভাইকে হাররিয়ে হতবিহ্বল অরবিন্দু

প্রকাশ: ১০:০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬