ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে পিটুনি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩৯ বার পঠিত হয়েছে

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ওই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমিরুল ইসলাম ফাহিম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমিরুল ইসলাম ফাহিম ও মাসুদ রানাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মহিপুর বাজার থেকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে মহিপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান ফারুককে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এ সময় তাঁদের হাতে ওয়াকিটকি ছিল। পরে তাঁকে কলাপাড়ার একটি আবাসিক হোটেলের পাশে নির্জন জায়গায় নিয়ে পিটুনি দিয়ে ফেলে রেখে চলে যান তাঁরা। এ ঘটনায় ভুক্তভোগী মেহেদী কলাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্যসচিব আমিরুল ইসলাম ফাহিম, রাশেদসহ ১০-১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।

ঝিনাইদহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগে তাঁদের আটকের পর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার পার হয়ে একটি তেল পাম্প থেকে তাঁদের আটক করে ডিবি।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন আরেকটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শফিকুল ইসলাম সাতক্ষীরা আদালত থেকে পালিয়েছেন। বুধবার দুপুরের দিকে পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর তাঁকে ফের গ্রেপ্তার করা হয়।

রংপুরে আলুর বাম্পার ফলন এবার কৃষকের জন্য আশীর্বাদের বদলে বড় লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৫১ লাখ ৭৬ হাজার টনের বেশি উৎপাদনের বিপরীতে হিমাগারে সংরক্ষণের সুযোগ হয়েছে মাত্র ২৩ শতাংশ আলুর। সংরক্ষিত আলুর প্রায় তিন-চতুর্থাংশ এখনো হিমাগারে পড়ে আছে। এরই মধ্যে মাঠে শুরু হয়েছে নতুন আলুর চাষ।

জনপ্রিয় টার্গেট

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে পিটুনি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

প্রকাশ: ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬