ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: নাছির উদ্দিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৩২টি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন নাছির বলেন, শান্তিপূর্ণ সুবর্ণচরে এখনো ফ্যাসিবাদ কায়েম করা দলের লোকজন প্রকাশ্যে বাজার-ঘাটে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। আশপাশে তাকালেই এর প্রমাণ পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস, মূল্যবোধ ও আত্মিক অনুভূতির গুরুত্বপূর্ণ অংশ। ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক বিভক্তি সৃষ্টি কিংবা ধর্মের নাম ব্যবহার করে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করা দেশের মানুষ পছন্দ করে না। ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে হবে। কারণ, রাষ্ট্র সবার।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত জরুরি। বিএনপির সময়ে এর দৃষ্টান্ত দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে নাছির উদ্দিন নাছির মণ্ডপের আয়োজক, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে ফল পৌঁছে দেন। পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকে সুবর্ণচরের ৩২টি পূজামণ্ডপে নগদ অর্থ অনুদান দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি শহিদ এলাহী, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল উদ্দিন আহমেদ, চরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহিম, সাবেক সহসভাপতি আব্দুর রহমান খোকনসহ বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা।

নোয়াখালীতে দোকানে ক্রেতার ভিড়ের মধ্য থেকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে দোকানে ঢুকে মিজানুর রহমান (৩৪) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেট এলাকায় মিজান স্টোরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

বন্দরটিলা বাজারে রয়েছে তাঁর নিজস্ব অফিস। কর্মীও নিয়োগ দিয়েছেন সেখানে। তাঁরা সেখানে হাতিয়ার নিঝুম দ্বীপে ভূমিহীনদের জমি বন্দোবস্তের ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ করছেন টাকার বিনিময়ে। জমি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ভূমিহীনদের নিয়ে সংগঠনও গড়ে তুলেছেন তিনি। অথচ হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে নিঝুম দ্বীপে সরক

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে চুরির অভিযোগে শারীরিক প্রতিবন্ধী যুবক কবির হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি-১১। নিহতের মায়ের করা মামলায় আটজনের নামসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: নাছির উদ্দিন

প্রকাশ: ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬