নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ দুই টেকনিশিয়ান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ বুধবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বুধবার বিকেলে মিলটির বয়লার বিকল হয়ে যায়। পরে মিলমালিক ইকবাল হোসেন টেকনিশিয়ানদের ডেকে বয়লারটি মেরামতের চেষ্টা করেন। এ সময় বিকট শব্দের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি তাঁদের। আহতদের মধ্যে ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া বেশি দগ্ধ হন।

অগ্নিকাণ্ডে দগ্ধ প্রত্যক্ষদর্শী রাজু আহম্মেদ বলেন, বিকেল পাঁচটার দিকে বয়লারে লিকেজ দেখা দিলে আমি পাশের একটি মিল থেকে আগুন নেভাতে এগিয়ে যাই। এ সময় ঘটনাস্থলে মিলমালিক ইকবাল হোসেনও উপস্থিত ছিলেন। আগুনের লেলিহান শিখায় তিনিও আহত হন বলে জানান রাজু।

জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, শিল্পাঞ্চলে এ ধরনের ঘটনা নতুন নয়। মিলমালিকদের সচেতন করার চেষ্টা করেও কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না। মাধবদী শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদও দূষণে ভরপুর। অথচ অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে এ নদীর পানিই ব্যবহার করতে হচ্ছে। শিল্পাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদে জানা যায়, একটি মাইক্রোবাস মরজাল সেতু অতিক্রম করছে। পরে রায়পুরা থানা পুলিশের একটি দল উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় অভিযান চালায়। সেখানে পলাতক আসামি জামাল মিয়ার গ্যারেজের সামনে পাকা সড়কে মাইক্রোবাসটি থামানো হয়।নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চার দিন পর আড়িয়াল খাঁ নদী থেকে আরমান ফকির (২১) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন নয়াহাটি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

খায়রুল কবির খোকন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে আছে। নরসিংদীতেও আছে, দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। থানা ও উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে তারা রয়েছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

জনপ্রিয় টার্গেট

নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ দুই টেকনিশিয়ান

প্রকাশ: ১১:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬