নেছারাবাদে ট্রলারডুবি: বাবার চোখের সামনে প্রাণ গেল মেয়ের, নিখোঁজ মা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি খেয়াঘাট এলাকায় কালীগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারটি নেছারাবাদের ভরতকাঠি খেয়াঘাটের উদ্দেশে যাত্রা শুরুর সময় উল্টে ডুবে যায়।

স্থানীয় সূত্র জানায়, সাইদুল নামের এক ব্যক্তির পরিচালিত খেয়াট্রলারে ৮০ জনের বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল তোলা হয়েছিল। ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শংকর বেপারীর স্ত্রী ও মেয়ে নিখোঁজ হন।

শংকর বেপারী জানান, পূজা দেখে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশে তাঁরা ট্রলারে উঠেছিলেন। হঠাৎ ট্রলারটি ডুবে গেলে তিনি অন্য যাত্রীদের সঙ্গে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে তাঁর স্ত্রী ও মেয়ে পানিতে তলিয়ে যান। পরে তাঁদের উদ্ধারে নদীতে খোঁজাখুঁজি শুরু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর ১৩ বছর বয়সী আর্দ্রিতার মরদেহ উদ্ধার করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মা রিনা বেপারীর সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. ফোরকান গাজী জানান, রিনা বেপারী ও তাঁর মেয়ে নেছারাবাদ উপজেলার ভরতকাঠি গ্রামের বাসিন্দা। তাঁরা বিকেলে শ্রীরামকাঠিতে পূজা দেখতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

ফোরকান গাজী বলেন, ওই ঘাটে দিনে ১০ থেকে ১২টি খেয়াট্রলার চলাচল করে। রাত ৮টার পর ঘাটে সাধারণত একটি ট্রলার থাকে। এ কারণে যাত্রীদের চাপ বেড়ে যায়। পূজার সময় বিবেচনায় রাতে ঘাটে আরও বেশি ট্রলারের ব্যবস্থা রাখা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যাওয়ার কথা তিনি শুনেছেন। মেয়েটির মরদেহ উদ্ধার করা হলেও তাঁর মায়ের সন্ধান পাওয়া যায়নি। দুর্ঘটনাটি নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি এলাকায় ঘটেছে বলে জানান তিনি।

এদিকে নিখোঁজ রিনা বেপারীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের অভিযান অব্যাহত রয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানার পর কারখানা বন্ধের নির্দেশ

পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় রুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত…

নেছারাবাদে নিখোঁজের পরদিন ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী গ্রামে বাড়ির পাশের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মায়ের সমাধির পাশে জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মা রিতা হালদার। বাড়ির পাশের খালের পাড়ে তাঁকে সমাহিত করেছিলেন স্বামী অরবিন্দু হালদার। সেই সমাধির কাছেই পড়ে ছিল তিন বছরের ছেলে অরূপের জুতা। ছেলেকে খুঁজতে গিয়ে জুতা দেখতে পেয়ে পাশের খালে তল্লাশি শুরু করেন বাবা। পরে সেই খাল থেকেই উদ্ধার করা….

জনপ্রিয় টার্গেট

নেছারাবাদে ট্রলারডুবি: বাবার চোখের সামনে প্রাণ গেল মেয়ের, নিখোঁজ মা

প্রকাশ: ০৮:২৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬