পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর গাছবাড়ী-বারঘাটী সড়কে বারঘাটী পুলিশ তদন্তকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও গ্রামের আমিনুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, খাইরুল সাইকেল চালিয়ে বারঘাটী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে করলার বস্তাবোঝাই একটি নসিমন দ্রুতগতিতে পেছন থেকে তাঁর সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নসিমনের চালক হাসিবুল গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে বারঘাটী পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নসিমনটি জব্দ করেন। পরে খাইরুলের মরদেহ থানায় নেওয়া হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালো ফলনেও কৃষকের মুখে হাসি নেই, এক টাকায় বিক্রি হচ্ছে চার লাউ

অটোরিকশার ভাড়া ১০০ টাকা, অথচ লাউ বিক্রি করে আয় ১২০ টাকা। পরিবহন খরচ বাদে হাতে থাকে মাত্র ২০ টাকা। এমন লোকসানের মুখে পড়ে আক্ষেপ করে আটোয়ারীর লাউচাষি কাদের বলেন, ‘এমনটা জানলে লাউ বাজারে আনতাম না।’ শুধু কাদের নন, পঞ্চগড়ের অনেক লাউচাষির এখন একই অবস্থা।

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামানের দুই দিনের রিমান্ড

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় গ্রেপ্তার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

‘দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন বিএনপির ১০ হাজার স্বেচ্ছাসেবী’

পঞ্চগড়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ হাজার কর্মী স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ অনৈক্য সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে…

জনপ্রিয় টার্গেট

‘বিয়ের জন্য’ ঋণ না পেয়ে ব্যাংকই লুটের পরিকল্পনা

পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর

প্রকাশ: ১২:১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬