পাঁচবিবিতে আখখেত থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের সন্দেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ বার পঠিত হয়েছে

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তমেজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের বাসিন্দা।

শনিবার সকালে বীরনগর এলাকায় একটি আখখেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তমেজুল ইসলামের বলে শনাক্ত করেন।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, তমেজুল ইসলামের মোটরসাইকেলটি ছিনতাইয়ের পর তাঁকে হত্যা করে মরদেহ আখখেতে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরীর খুলশী থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর মামলায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ মুহাম্মাদ আবুল মনছুরের আদালতে তাঁদের হাজির করা হয়। পরে দুইটি প্রিজন ভ্যানে করে তাঁদের…

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের সময় উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

পাঁচবিবিতে আখখেত থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের সন্দেহ

প্রকাশ: ০১:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬