খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের বর্ষাগাতী গ্রামের মো. মুর্শিদ উদ্দিনের ছেলে শরিফুল ইসলামের তিনটি গরু, হিজলিয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে প্রবাসী মুস্তাকিমের দুটি এবং চণ্ডীপাশা ইউনিয়নের শৈলজানী গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী রফিকের তিনটি গরু চুরি হয়।
এর আগে গত রোববার রাতে পৌর সদরের চর লক্ষ্মিয়া গ্রামের মৃত মতি লাটের ছেলে মৃত সোহাগ লাটের একটি গরু, মধ্য পাকুন্দিয়া এলাকার ছাত্রদল নেতা আরমান হোসেনের বাবা চাঁন মিয়ার দুটি ও তাঁর চাচা লাল মিয়ার দুটি গরু চুরি হয়।
একই দিন সন্ধ্যায় পৌর সদরের সৈয়দগাঁও আদু পাগলা মাজার-সংলগ্ন এলাকায় পার্শ্ববর্তী টোক এলাকার আকবরকে (৬০) অজ্ঞান করে তাঁর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগের দিন শনিবার উপজেলার তারাকান্দি উত্তর পাড়ার প্রবাসী কাজলের ঘর থেকে প্রায় ১০-১২ লাখ টাকা মূল্যের মালামাল লুট করা হয়। গত শুক্রবার চণ্ডীপাশা গ্রামের হরেছ মিয়ার গোয়ালঘর থেকে চুরি হয় তিনটি গরু।
পৌর সদরের আনোয়ারখালী গ্রামের আজাহারুল ইসলাম কাঞ্চনের বসতঘর থেকে গত ২৩ আগস্ট রাতে ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়। ২৪ আগস্ট রাতে একই গ্রামের প্রবাসী ফখরুল আলমের বাড়ি থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করা হয়। এ ঘটনার পরদিন ফখরুল বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। ২২ আগস্ট দুপুরে চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদ-সংলগ্ন আশরাফুল ইসলামের ঘরের সামনে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় চোরেরা।
গত ১৭ আগস্ট রাতে পৌর সদরের চর পাকুন্দিয়া গ্রামের জুয়েল মিয়া, নাসির উদ্দিন ও সেলিম মিয়ার গোয়ালঘর থেকে মোট আটটি গরু চুরি হয়। ১৮ আগস্ট সেলিম মিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে পরদিন দুজনকে আটক করে পুলিশ।
উপজেলার নারান্দী নরপাড়া এলাকার প্রবাসী আল আমিনের ঘরের গ্রিল কেটে গত ১৬ আগস্ট প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করা হয়। তারও আগে গত ৮ আগস্ট রাতে উপজেলার বাহাদিয়া উচ্চবিদ্যালয় মাঠে জানাজার সময় পৌর সদরের হাজী হোসেন আলীর ছেলে মো. মিনহাজ মিয়ার মোটরসাইকেল চুরি হয়।
গত ১০ আগস্ট পাটুয়াভাঙা এলাকার খাদিজার একটি গরু চুরি হয়ে গেলে তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে গরুটিসহ এক চোরকে আটক করে পুলিশ। পরে আদালতের নির্দেশে গরুটি খাদিজার জিম্মায় ফেরত দেওয়া হয়। ৬ আগস্ট উপজেলার এগারোসিন্ধুর ইউনিয়নের খামা পালপাড়ার মতালিবের ছেলে জামালের তিনটি গরু এবং ৫ আগস্ট পৌর সদরের আনোয়ারখালী গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর আলমের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
স্থানীয়বাসিন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই উপজেলায় গরু, বৈদ্যুতিক ট্রান্সফর্মার, মোটরসাইকেল, অটোরিকশা, মোবাইল, আসবাবপত্রসহ নানান কিছু চুরির ঘটনা ঘটছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। একমাত্র সম্বল গরু হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। চুরির আশঙ্কায় রাত জেগে গোয়ালঘর পাহারা দেন অনেক কৃষক।
চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার পেছনে ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের উৎপাত বেড়ে যাওয়াকেই দায়ী করছেন সচেতন নাগরিকেরা। এ ছাড়া প্রশাসনের নীরব ভূমিকাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ বলে মনে করছেন তাঁরা।
থানায় অভিযোগ না দেওয়ার কারণ হিসেবে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, অতীতে থানায় অভিযোগ করে কোনো প্রতিকার না পাওয়ায় অনেকেই এখন আর আইনি ঝামেলায় যেতে চান না।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, আগস্ট মাসে তিনটি চুরির অভিযোগ পেয়েছি। একটি ঘটনায় গরুসহ এক চোর এবং আরেক ঘটনায় দুজনকে আটক করা হয়। অপর ঘটনায় ভুক্তভোগী মামলা করতে অনিচ্ছুক ছিলেন। থানায় সুনির্দিষ্ট অভিযোগ করা হলে পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়।
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী একটি মরা শিমুল গাছ এখন জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই শুকনো ডালপালা ভেঙে পড়ছে, অথচ দাঁড়িয়ে থাকা গাছটি অপসারণে এখনো নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পাশের বিদ্যালয়
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করা দুই যুবককে শনাক্তের পর তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে পুলিশ এখনই তাঁদের নাম-পরিচয় প্রকাশ করছে না। দলীয় সূত্রে জানা গেছে, অস্ত্র হাতে থাকা ওই দুই যুবক হলেন
দৈনিক টার্গেট 





















