ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, সকাল ১০টার দিকে উত্তরখান ও দক্ষিণখান এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট ও জসীমউদ্দীন মোড়ে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তাঁরা রাজলক্ষ্মীসংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্র হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
একপর্যায়ে আন্দোলনকারীরা শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন এবং এক পুলিশ সদস্যকে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
মাসিক সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে ১২ অক্টোবর থেকে উত্তরার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন পোশাকশ্রমিকেরা।
ডিসি রেজাউল করিম বলেন, বারবার জনগণকে ভোগান্তিতে ফেলে রাস্তা আটকে আন্দোলন করছেন তাঁরা।

দৈনিক টার্গেট 



















