রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে

প্রাথমিকভাবে জানা গেছে, এই যুবকের নাম আবু বকর সিদ্দিক। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫-এর (এসআরবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন এতটুকু বলতে পারি যে সেই যুবককে আটক করা হয়েছে। সে এখন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছে। বিস্তারিত জানার জন্য একটু অপেক্ষা করতে হবে।’

জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাজ করছে। তাদের চাহিদা অনুযায়ী এসআরবি অভিযুক্ত যুবককে আটক করেছে। পরে ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকেই বিস্তারিত জানানো হবে।

গত মঙ্গলবার রাজশাহী এসে বিমানবন্দর থেকে মাদ্রাসা ময়দান, সেখান থেকে ধর্মসভা হয়ে আবার বিমানবন্দরে যাতায়াতের সময় রুয়েটের বাস ব্যবহার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীও এতে সাড়া দেন।

পরে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ওই বাসে বসে থাকার একটি ছবি পোস্ট দেওয়া হয়। পোস্টটির মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ এই মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।

পরে ফেসবুকে মন্তব্যটি ছড়িয়ে পড়লে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবু বকরকে শনাক্ত করা হয়। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁকে আটকও করা হয়। তবে তাঁর সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

খুলনা নগরীতে তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরের সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিবিড়

মাহবুব আলম বলেন, খাওয়াদাওয়া শেষে বিকেল ৪টার দিকে সাত বন্ধু সমুদ্রে গোসল করতে নামেন। তাঁদের কেউই সাঁতার জানতেন না। এ সময় সেখানে আরও কয়েকজন গোসল করছিলেন। পানিতে দুজনকে ডুবে যেতে দেখে তাঁদের উদ্ধারে এগিয়ে যান বাকি বন্ধুরা। একপর্যায়ে তাঁরাও সমুদ্রের স্রোতের কবলে পড়ে ভেসে যেতে থাকেন। পরে স্থানীয় লোকজন ত

১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটারের বগি, সচল হয়নি আপলাইন

কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ শেষ হয়েছে। দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ সম্পন্ন হয়। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল এখন

জনপ্রিয় টার্গেট

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক আটক

প্রকাশ: ১২:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬