শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বিমানের সাবেক এমডি সাফিকুর রহমানের স্ত্রী বীথি ও তাঁদের অন্য দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগম নিয়মিত শিশুটির ওপর নির্যাতন চালাতেন।

মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এ বিচারের জন্য পাঠানো হয়েছে। মামলার নথি থেকে দেখা যায়, গত ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা উত্তরা-পশ্চিম থানার এসআই (উপপরিদর্শক) রোবেল মিয়া।

চারজনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সাফিকুর-বীথি দম্পতির বাচ্চাকে দেখভালের জন্য ওই শিশু গৃহকর্মীকে আনা হয়। তবে কিছুদিন পর থেকেই ‘কোনো কারণ ছাড়াই’ এ গৃহকর্মীর ওপর ‘নির্যাতন’ চালানো শুরু করেন বীথি। গৃহকর্ত্রীর দেখাদেখি ও তাঁর নির্দেশে দুই বয়স্ক গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমও শিশুটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। ভয়াবহ নির্যাতনের ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে ওই শিশু।

অভিযোগপত্রে বলা হয়েছে, তদন্তে পাওয়া গেছে, শিশু গৃহকর্মীকে নির্যাতনের অংশ হিসেবে মাঝেমধ্যে বাসার বাথরুমে আটকে রাখা হতো। বাথরুম থেকে ওই শিশু বের হতে চাইলে তাকে বের হতে দেওয়া হতো না। ক্ষুধা মিটাতে সে বাথরুমের পানি ও দাঁত মাজার পেস্ট খেত। গৃহকর্ত্রী যখন মনে করতেন তাকে বাথরুম থেকে বের করে কাজ করাতেন।

নির্যাতনের কারণে ও বাথরুমে আটকে রাখার কারণে অসুস্থ হয়ে পড়ত শিশু গৃহকর্মী। বের করে আবার কাজ করানো হতো তাকে দিয়ে। কাজ করতে না পারলে আবার গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগ করতে আরও বলা হয়েছে লাঠি দিয়েও তাকে মারধর করা হতো। মসলা বাটার পুতা দিয়েও একদিন তার দাঁত ভেঙে ফেলা হয়।

এই মামলা দায়ের করার পর ওই শিশু মোহনা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেয়। জবানবন্দিতে তাকে নির্যাতনের করুণ চিত্র উঠে আসে। জবানবন্দিতে সে আদালতকে জানায়, তার কাজ ছিল ‘এমডি স্যারের’ বাচ্চাকে দেখেশুনে রাখা। বাচ্চা মাটিতে কিছু ফেললে সেগুলো উঠিয়ে রাখা। কিন্তু তাকে নেওয়ার পর থেকেই বীথি খুন্তি দিয়ে ছ্যাঁকা দিত। চিৎকার করলে বাঁশের কঞ্চি দিয়ে মারত। পায়ের রানে, দুই হাতে, পিঠে গরম খুন্তি দিয়ে মারত। বুয়ারা সেখানে দাঁড়িয়ে থাকতেন। ওই বুয়ারাও তাকে খুন্তি দিয়ে ছ্যাঁকা দিত। লাঠি দিয়ে মারত। পুতা (নোড়া) দিয়ে দাঁত ভেঙে দিয়েছে।

শিশুটি বলে, তাকে বাসায় নেওয়ার পর থেকেই বাথরুমে রাখা হতো। পানিতে থাকতে থাকতে পায়ে পচন ধরে যায়। পুরো শীতে কোনো শীতের কাপড় দেয়নি। ওইখানে যাওয়ার পর কোনো খাবার খায়নি। পেস্ট এবং বাথরুমের পানি খেয়ে থেকেছে।

দিনের পর দিন নির্যাতনের কাহিনি তদন্তে প্রমাণ হলেও গৃহকর্ত্রী বীথি আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, তিনি মাত্র তিন-চার দিন মারধর করেছেন শিশুটিকে। অন্য গৃহকর্মী সুফিয়া বেগম আদালতে জবানবন্দি দিয়ে মারধর করার কথা স্বীকার করেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, স্ত্রী বীথি গরম খুন্তি দিয়ে একটি শিশুর শরীরে দিনের পর দিন নির্যাতন চালিয়ে এলেও তখনকার বিমান এমডি দেখেও না দেখার ভান করে থাকতেন। অর্থাৎ শিশুটিকে নির্যাতনের সমর্থন ছিল বিমানের এমডির। স্ত্রীর অন্যায় অপরাধের দায় সাফিকুর কোনোভাবেই এড়াতে পারেন না।

শিশু গৃহকর্মীর সঙ্গে তার বাবা মাঝেমধ্যে দেখা করতে আসতেন। শরীরের নির্যাতনের চিহ্ন যাতে দেখা না যায় সে জন্য বাবার সামনে তাকে বড় জামাকাপড় পরিয়ে নেওয়া হতো। অভিযোগপত্রে বলা হয়েছে, কৌশলে বাবাকে দেখানোর পর তাকে বিদায় দেওয়া হতো।

দিনের পর দিন নির্যাতনের শিকার ওই শিশু যখন গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তখন বাবাকে ডেকে ভুলভাল বুঝিয়ে বিদায় দেওয়া হয় তাকে। শিশুটিকে বাসায় নেওয়ার পর তার কাছে নির্যাতনের কাহিনি শুনে পরে মামলা করেন তার বাবা গোলাম মোস্তফা।

শিশুটিকে কাজে নেওয়া হয়েছিল শুধু তাঁদের বাচ্চাকে দেখাশোনা করার জন্য। কিন্তু তাকে ওই সংসারের বিভিন্ন কাজকর্ম করতে হতো। কাজে সামান্য ভুলভ্রান্তি হলেই তার ওপর চলত অমানুষিক নির্যাতন। ঘটনার তদন্তে এমনটি উঠে এসেছে।

মেয়েকে নির্যাতনের ঘটনায় তার বাবা গোলাম মোস্তফা গত ১ ফেব্রুয়ারি সাফিকুর রহমান, তাঁর স্ত্রী বীথি, বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমের নামে মামলা করেন। এরপর ওই রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, উত্তরা ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীরের কথামতো ছোট শিশুদের দেখাশোনার জন্য ১১ বছরের শিশুকে গৃহকর্মী হিসেবে দেন। ওই বাসায় তার ওপর চলে অমানুষিক নির্যাতন। এ বছর ৩১ জানুয়ারি গৃহকর্মী তাঁকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলেন। মেয়েকে নেওয়ার পর দেখা যায়, তার মেয়ের সমস্ত শরীর ক্ষতবিক্ষত। তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়। এরপর তিনি মামলা করেন।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুজ্জামান দিপু বলেন, মামলাটি ট্রাইব্যুনালে এসেছে। বিচার শুরুর জন্য প্রস্তুত। এ ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে তিনি আশা করেন।

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে মিলল সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ

শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি নির্মাণাধীন ভবনটির ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল গঠনকে বড় ভুল হিসেবে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী। তাঁর মতে, কোনো গণ-অভ্যুত্থানের সুফল এক দিনে পাওয়া যায় না। বরং দীর্ঘমেয়াদি সাংগঠনিক প্রস্তুতি, সাংস্কৃতিক আত্মপরিচয়, জনগণের সঙ্গে নিবিড়…

জনপ্রিয় টার্গেট

স্মৃতিবিজড়িত ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী, দিলেন দেশ গড়ার বার্তা

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

প্রকাশ: ০১:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬