বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ঘরটি ওই এলাকার মৃত খালেক ব্যাপারীর স্ত্রী সালমা বেগমের।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রুদ্রপাড়া জামে মসজিদসংলগ্ন সালমা বেগমের টিন ও কাঠ দিয়ে নির্মিত বসতঘরে হঠাৎ আগুন লাগে। কাঠের অংশ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

দৈনিক টার্গেট 
























