সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা খাদেমুল ইসলাম, উপদেষ্টা মদন মোহন ঘোষ, সভাপতি আতিকুর রহমান সাজু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, জ্যেষ্ঠ সহসভাপতি তারেক মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলু।

বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম ও অসংগতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের হত্যা ও নির্যাতনের শিকার হওয়া উদ্বেগজনক। আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকির। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকেরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও অভিযুক্ত পিআইও মোহাম্মদ খবিরুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, গত ৩০ জুনের আগেই সব প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন করা হয়েছে।

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

জামালপুরের ইসলামপুরে বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর রাতুল মিয়া (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের সাদিবাড়ি এলাকায় আলাই বিলের পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।

জনপ্রিয় টার্গেট

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

প্রকাশ: ১২:৪০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬