প্যারাবন উজাড় করে নির্মিত ১১টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে যৌথবাহিনী, জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে

সোনাদিয়া দ্বীপে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
  • ৩২৮ বার পঠিত হয়েছে

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে অবৈধ দখলদারদের নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে নৌবাহিনী, বন বিভাগ ও পুলিশ যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযানে চিংড়ি ঘেরের শ্রমিকদের জন্য নির্মিত ছয়টি অস্থায়ী ঘর এবং খালের মুখ বন্ধ করতে কাঠ দিয়ে তৈরি করা পাঁচটি স্লুইসগেট ভেঙে ফেলা হয়।

অভিযানটি পরিচালনা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল হাসান। এ সময় বন সংরক্ষক (চট্টগ্রাম অঞ্চল) ম্যোল্লা রেজাউল করিম, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ, উপকূলীয় রেঞ্জের কর্মকর্তা, কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত সচিব খায়রুল হাসান জানান, সোনাদিয়া দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ইতোমধ্যেই প্রায় ৬ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। দ্বীপকে সুরক্ষিত রাখতে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দেবে।

স্থানীয় প্রশাসন বলছে, সোনাদিয়ার প্যারাবন এবং প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখতে অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় টার্গেট

প্যারাবন উজাড় করে নির্মিত ১১টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে যৌথবাহিনী, জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে

সোনাদিয়া দ্বীপে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: ০৫:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫