শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩০০ ফিট ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় পথচারীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পথচারী মো. লিজন জানান, ঘটনার সময় ৩০০ফিট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দুজন। এ সময় প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা মারাত্মক আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ইমরান মারা যান।
নিহত ইমরান মগবাজার এলাকায় থাকতেন এবং একটি টেইলার্সে কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তির জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

দৈনিক টার্গেট 






















